পুবের কলম ওয়েবডেস্ক: লাদাখের পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের গ্রেফতার নিয়ে কেন্দ্রীয় সরকার এবং লাদাখ প্রশাসনের কাছে সোমবার নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। সোনমের স্ত্রী গীতাঞ্জলির আবেদনেই সুপ্রিম কোর্ট এই নোটিশ দিয়েছে।
আরও পড়ুন:
এ দিন বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চে মামলাটি ওঠে। গীতাঞ্জলি আংমো তাঁর আইনজীবীর মাধ্যমে এ দিন আদালতের কাছে সোনমের মুক্তির দাবি করেন এবং তাঁর সঙ্গে ফোনে কথা বলা ও সরাসরি দেখা করতে দেওয়ার অনুমতি চান।
একই সঙ্গে জেলে তাঁকে ওষুধ, জামাকাপড়, খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হচ্ছে কি না, তা নিশ্চিত করার জন্য আদালতের কাছে আর্জি জানান।আরও পড়ুন:
গত ২৬ সেপ্টেম্বর সোনমকে গ্রেফতার করা হয়। লাদাখকে আলাদা রাজ্য এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের মর্যাদা চেয়ে বিক্ষোভ হওয়ার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বচসা ও সংঘাতের জেরে ৪ যুবকের মৃত্যু হয়। এরপরই সোনমকে গ্রেফতার করা হয়। এদিকে সোনম জেল থেকে লাদাখের আন্দোলন কারীদের শান্তিপূর্ণ ভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আবেদন জানিয়েছেন।