দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলে উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে খবর, ইতিমধ্যেই ই-মেল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাঁদের এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুকেও অবহিত করা হয়েছে।
আরও পড়ুন:
এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে বিধানসভার সই জালিয়াতি সংক্রান্ত বিতর্ক।
সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ওই ঘটনায় ঋতব্রত ও সন্দীপন স্পিকারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। এরপর বিধানসভার সচিবালয়ের পক্ষ থেকে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়। মুখ্যমন্ত্রী জানান, বিষয়টি তাঁর নজরে আসার পর তদন্তে সিআইডি কে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।আরও পড়ুন:
তবে বহিষ্কারের সিদ্ধান্তের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সন্দীপন সাহা।
তিনি অভিযোগ করে বলেন, “যাঁরা অনৈতিক কাজ করেন, দল তাঁদের সমর্থন করে। আর যাঁরা নৈতিক কাজ করেন, তাঁদের বহিষ্কার করা হয়। এর অর্থ দল অনৈতিকতাকেই সমর্থন করছে।”আরও পড়ুন:
অন্যদিকে, সম্প্রতি ফলতা উপনির্বাচনকে কেন্দ্র করে দলীয় অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। প্রার্থী জাহাঙ্গির খান সরে দাঁড়ানোর পরও কেন তাঁর বিরুদ্ধে কোনও সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়নি, তা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন করেছিলেন তিনি।