সুরজ মিশ্র/ জুলফিকার আলি, হলদিয়াঃ পূর্ব মেদিনীপুর জেলার শিল্প নগরী হলদিয়া পেট্রোকেমিক্যাল ন্যাপথা ট্যাঙ্কারে আগুন লাগে বলে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের আটটি ইঞ্জিন। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। তবে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। শোনা গিয়েছে, রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়েই এই আগুন লেগেছে। দাহ্য পদার্থ মজুত থাকায় তা অল্প সময়েই ছড়িয়ে পড়ে।
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ইঞ্জিনগুলি। তবে আগুনের উৎসস্থলের কাছাকাছি পৌঁছানো তাঁদের পক্ষে সম্ভব হয় না। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা করে চলেছেন দমকলের কর্মীরা। শিল্পতালুকের কর্মীরাও তাঁদের সাহায্য করছেন বলে শোনা গিয়েছে। শোনা গিয়েছে, সপ্তাহের দ্বিতীয় দিনে শিল্পতালুকে অনেক কর্মীই কাজ করতে গিয়েছিলেন। অন্যান্য দিনের মতোই পুরোদমে কাজ চলছিল। আগুন লাগার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাইকিং করে কর্মীদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়। তবে শিল্পতালুকের ভিতরে কেউ আটকে রয়েছেন কিনা, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তিরা। আগুনের ফলে কোনও প্রাণহানি যাতে না হয়। সেই চেষ্টাই করছেন দমকলকর্মীরা। কিন্তু শিল্পতালুকের অন্দরে অনেক রাসায়নিক আছে বলেই জানা গিয়েছে। যার ফলে দমকলকর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনার কাজটি বেশ কঠিন। আপ্রাণ চেষ্টা করে চলেছেন তাঁরা। তবে শেষ খবর, পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। শোনা গিয়েছে, দুই বছর আগেও হলদিয়ার শিল্পতালুকে আগুন লেগেছিল। সেই আগুনে দুই জনের মৃত্যু হয়েছিল। মঙ্গলবারের ঘটনায় শিল্পতালুকের কর্মী ও স্থানীয় বাসিন্দারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। অনেকে পরিবেশ দূষণ নিয়েও আশঙ্কা করছেন।হলদিয়া পেট্রোক্যামিক্যালে বিধবংসী আগুন
বিপাশা চক্রবর্তী
প্রকাশিত:
৩ আগস্ট ২০২১, ১১:২১
আরও খবর
"জনরোষ নয় বিজেপির পরিকল্পিত বাদরামো" উজ্জ্বল বিশ্বাস গ্রেফতারি ইস্যুতে বিস্ফোরক মহুয়া মৈত্র
রানাঘাট মৈত্রীর 'সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল' স্মরণ সন্ধ্যা অনুষ্ঠান
"মমতা যতদিন বেঁচে থাকবেন ততদিন তাঁর পাশে থাকব" নতুন তৃণমূলে যোগদানের জল্পনা উড়িয়ে বললেন দেব
দিঘার জগন্নাথ মন্দির থেকে ধাম শব্দ অপসারণ, নতুন নাম ঘোষণা
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর বৈঠকে হাজির তৃণমূলের বিদ্রোহী শিবিরের দেব, জুন মালিয়ার
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর বৈঠকে হাজির তৃণমূলের বিদ্রোহী শিবিরের দেব, জুন মালিয়ার
দুর্নীতিগ্রস্ত প্রধানকে সরানোর দাবিতে ভাঙড়ে বিক্ষোভ
দুর্নীতিগ্রস্ত প্রধানকে সরানোর দাবিতে ভাঙড়ে বিক্ষোভ
সরকারি ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্য
সরকারি ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্য
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সরকারী ত্রাণ সামগ্রী মজুত রাখার অভিযোগে গ্রেফতার তৃণমূল কংগ্রেসের নেতা
সরকারী ত্রাণ সামগ্রী মজুত রাখার অভিযোগে গ্রেফতার তৃণমূল কংগ্রেসের নেতা
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের