পুবের কলম ওয়েবডেস্ক: এর চেয়ে বড় টিউমার আগে কখনো দেখেননি চিকিৎসকরা ওজন ১৫০ কেজি, প্রবল শ্বাসকষ্ট নিয়ে ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোর হাসপাতালে ভর্তি হন এক মহিলা। চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করতে গিয়ে চমকে ওঠেন। জরায়ুতে রয়েছে ৪৫ কেজি ওজনের টিউমার। যেটি প্রায় বড়সড় একটা কুমড়োর আকার আকৃতি নিয়েছে।

পেট থেকে বের হল প্রকান্ড কুমড়োর মত ৪৫ কেজি ওজনের টিউমার, হতবাক চিকিৎসকরাও

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দীর্ঘ ৫বছর ধরে টিউমারটি ছিল ওই রোগীর শরীরে। কিন্তু তিনি সেটা টেরই পাননি। কারণ তিনি ভেবেছিলেন তার হয়তো ওজন বেড়ে গিয়েছে। এক চিকিৎসক বলেন, এ ধরনের টিউমার খুবই বিরল।

তাই প্রথমে রোগীকে দেখে হতভম্ব হয়ে যান তাঁরা। ডাক্তার বলেন, দেহের এক তৃতীয়াংশ ওজনের টিউমারটি ওই মহিলা কী ভাবে এত দিন বয়ে বেড়াচ্ছিলেন তা ভেবেই কুল-কিনারা পাচ্ছেন না তাঁরা।

অস্ত্রোপচারের পর আপাতত স্থিতিশীল ওই মহিলা। তবে বায়োপসি পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলতে পারছেন না চিকিৎসকরা।