পুবের কলম ওয়েবডেস্কঃ বিতর্কিত মন্তব্যের জেরে বারংবার সমালোচিত হয়েছেন মিশরের স্বৈরাচারী প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। এবার সাম্প্রতিক মূল্যবৃদ্ধির বিষয়ে মিশরের জনগণকে গাছের পাতা খেয়ে থাকতে বলে সমালোচনার মুখে পড়লেন তিনি। মিশরে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে এক ট্যুইটে তিনি লেখেন, মিশরীয়দের ধৈর্য্য ধরতে হবে এবং তারা অবিলম্বে কোনও সমাধানের দাবি করতে পারবে না। খাবার চাইলে তারা গাছের পাতা খেতে পারেন।
এ ট্যুইট ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। মিশরীয়দের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। গত মার্চ মাসে মিশর ছয় বছরের মধ্যে তৃতীয়বারের মতো আইএমএফের কাছে ঋণের জন্য আবেদন করেছে। এর জন্য সরকারি দুর্নীতিই দায়ী। পাশাপাশি করোনা মহামারি ও সাম্প্রতিক ইউক্রেন যুদ্ধও নেতিবাচক প্রভাব ফেলেছে। এ অবস্থায় বিশ্লেষকরা বলছেন, জ্বালানি ও খাদ্যের দাম বৃদ্ধি মিশরীয়দের মাঝে অস্থিরতা সৃষ্টি করতে পারে। দেশটির জনসংখ্যার এক-তৃতীয়াংশ দারিদ্র্যসীমার নীচে বাস করে। সমালোচকরা বলছেন, সিসির ভুল অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং একটি উন্নত রাষ্ট্র গড়ে তোলার পরিবর্তে নতুন রাজধানীর মতো লোক দেখানো প্রকল্পে অর্থ ব্যয় করায় এসব সমস্যার সৃষ্টি হয়েছে। এর আগে ২০১৭ সালে নাগরিকদের দাতব্য প্রকল্পে অতিরিক্ত অর্থ দান করার আহ্বান জানিয়েছিলেন সিসি। খাদ্যে ভর্তুকি হ্রাস করার পর ফল ও সবজির দাম আকাশচুম্বী হওয়ার প্রেক্ষিতে তিনি মিশরীয়দের ওজন কমাতে বলেছিলেন। ২০১৯ সালে দেশের উৎপাদন বাড়াতে সিসি সবাইকে ১২ ঘণ্টা কাজ করার আহ্বান জানিয়েছিলেন। সিসির পাশাপাশি এমন বিতর্কিত মন্তব্য করে চলেছেন তার প্রশাসনের অন্যরাও। মিশরীয় নিরাপত্তা পরিষেবার একজন সদস্য বলেন, ক্রমবর্ধমান মূল্য এবং খাদ্য ঘাটতির বিষয়ে অভিযোগ করা ‘অভদ্রতা’। তিনি দেশের স্বার্থে মিশরীয়দের রাতের খাবার বাদ দিতে বলেন।মিশরীয়দের পাতা খেতে বলে বিতর্কে আল-সিসি
ইমামা খাতুন
প্রকাশিত:
২৪ মে ২০২২, ১৫:১৪
আরও খবর
হরমুজ প্রণালি ফের খুললেও জাহাজ চলাচল স্বাভাবিক হতে লাগবে আরও কয়েক মাস
বিশ্বকাপের গ্যালারিতে ফিলিস্তিনের পতাকা, সরিয়ে দেওয়া হল ইসরাইলি পতাকা
হিন্দু দেব-দেবী নিয়ে বিতর্কিত মন্তব্য: অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে মামলা
উদ্ধব শিবিরে অস্থিরতা নিয়ে সুপ্রিম কোর্ট, কমিশনকে দুষলেন সঞ্জয় রাউত
যোগ দিবসে সরকারি কর্মীদের উপস্থিতি কি বাধ্যতামূলক? রাজ্যের কাছে হলফনামা চাইল হাইকোর্ট
যোগ দিবসে সরকারি কর্মীদের উপস্থিতি কি বাধ্যতামূলক? রাজ্যের কাছে হলফনামা চাইল হাইকোর্ট
জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ হল, শীর্ষে কলকাতার শাশ্বত বন্দ্যোপাধ্যায়
জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ হল, শীর্ষে কলকাতার শাশ্বত বন্দ্যোপাধ্যায়
রেড রোডে করা যাবে যোগ দিবস, যান চলাচলের জন্য বিকল্প পথের ব্যবস্থা করার নির্দেশ আদালতের
রেড রোডে করা যাবে যোগ দিবস, যান চলাচলের জন্য বিকল্প পথের ব্যবস্থা করার নির্দেশ আদালতের
বিরোধী দলনেতা হিসেবে আপাতত বহাল থাকছেন ঋতব্রত, আদালতে ধাক্কা তৃণমূলের
বিরোধী দলনেতা হিসেবে আপাতত বহাল থাকছেন ঋতব্রত, আদালতে ধাক্কা তৃণমূলের
মার্কিন হামলার আট দিন পর ভারতীয় নাবিকের লাশ দেশে পৌঁছাল, পরিবার ক্ষতিপূরণ চাইল
মার্কিন হামলার আট দিন পর ভারতীয় নাবিকের লাশ দেশে পৌঁছাল, পরিবার ক্ষতিপূরণ চাইল
আহমদাবাদের এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন উত্তরপ্রদেশের মুসলিম অভিবাসী
আহমদাবাদের এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন উত্তরপ্রদেশের মুসলিম অভিবাসী
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের