বিধানসভা নির্বাচনের পর কালীঘাটে তৃণমূলের নতুন পরিষদীয় দলকে নিয়ে প্রথম বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, সেই বৈঠকেই অনুপস্থিত থাকলেন দলের অন্তত ১১ জন জয়ী প্রার্থী।
দলীয় সূত্রের দাবি, যাঁরা বৈঠকে আসেননি, তাঁদের কয়েকজনকে নিজেদের এলাকায় থেকে ‘আক্রান্ত’ মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছিলেন মমতা নিজেই।
তৃণমুল বলছে, অসহায় মানুষের পাশে থাকা ছাড়াও কেউ কেউ চিকিৎসার জন্য ছুটি নিয়েছেন, কেউ কেউ জরুরী কাজের জন্য দলকে আগেই বলেছেন। ফলে বিধায়করা সব ঐক্যবদ্ধ আছেন, জল্পনার কিছু নেই।
আরও পড়ুন:
অনুপস্থিতদের মধ্যে ছিলেন কাজল শেখ, বায়রন বিশ্বাস, মুস্তাফিজুর রহমান, পীরজাদা কাশেম সিদ্দিকী সহ একাধিক জয়ী প্রার্থী।
বৈঠকে উপস্থিত এক শীর্ষ তৃণমূল নেতা বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে অনুপস্থিত থাকা কার্যত নজিরবিহীন। একমাত্র কাজল শেখের ক্ষেত্রে নানুরের অশান্তির কারণ দেখানো হয়েছে। বাকিদের বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি।”
আরও পড়ুন:
এই পরিস্থিতিতে দলীয় শৃঙ্খলা রক্ষা করতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সেই কমিটিতে রয়েছেন ডেরেক ও ব্রায়েন, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অসীমা পাত্র এবং শুভাশিস চক্রবর্তী।বৈঠকে মমতা স্পষ্ট বার্তা দেন, “যাঁরা দলের বিরুদ্ধে কথা বলবেন বা নেতৃত্বের বিরুদ্ধে যাবেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিশ্বাসঘাতকতা করলে দল থেকে বের করে দেওয়া হবে।”
একইসঙ্গে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, “অভিষেক কঠোর পরিশ্রম করেছে। দলে ওর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।”