পুবের কলম প্রতিবেদক: বিধানসভা ভোটের পর প্রথমবার বাংলা সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর অমিত শাহ আসার আগেই বিজেপি বিধায়কদের মুখে ফের উঠল 'বাংলা ভাগের' দাবি। বিজেপির জনপ্রতিনিধিরা বিভিন্ন সময়ে সেই দাবি তুলেছেন। এবারেও অমিত শাহ আসার আগে সেই একই দাবিতে সোচ্চার হলেন মাটিগাড়া-নকশালবাড়ির বিজেপি বিধায়কেরা। আর সেই সুর টেনেই উত্তরবঙ্গকে বঞ্চনার জন্য রাজ্যের শাসকদলকে কাঠগড়ায় তুলে বাংলা ভাগের দাবিই শোনা গেল অমিত শাহের মুখে। অমিত শাহ বলেন "উত্তরবঙ্গের সঙ্গে মমতা দিদি সবসময় অন্যায় করেছেন।
এখানে মেট্রো কর্পোরেশন বানাননি। বিদ্যুতের দাম, পেট্রলের দাম এখানে সবচেয়ে বেশি। গরিব মানুষরা এখানে আয়ুষ্মান যোজনার সুফল পায় না। উত্তরবঙ্গে কোনও ব্যবসা আসেনি। এখানে উত্তরবঙ্গের আদিবাসী জনজাতির মধ্যে ভেদাভেদ করতে চায় তৃণমূল। আমরা সেটা হতে দেব না। অমিত শাহকে বলতে শোনা যায়, রাজবংশী এবং গোর্খাদের জন্য ব্যাটেলিয়ন বানানোর কথা বলা হয়েছিল, তার কি হল। একমাত্র বিজেপিই গোর্খাদের কথা ভাবে।' অমিত শাহ ঢালাও উন্নয়নের ফিরিস্তি দিয়ে বলেন, করোনেশন ব্রিজ তৈরি হচ্ছে। উত্তরবঙ্গে চার লেন করিডর তৈরি হবে। গোরক্ষপুর থেকে শিলিগুড়ি পর্যন্ত ৫৪২ কিমি নতুন রাস্তা হবে। সেবক-রংপো রেললাইন হচ্ছে। ১৩০০ কোটি খরচে বাগডোগরা বিমানবন্দর আধুনিককরণ করা হবে। ৩৫০ কোটি ব্যয়ে নিউ জলপাইগুড়ি রেলস্টেশন মডেল স্টেশনে রূপান্তিরত করা হবে। দার্জিলিংয়ের পর্যটন ব্যবসার প্রসার কাজ চলছে। জিটিএ নয়, সংবিধানের মধ্যে থেকেই সব সমস্যার সমাধান হবে বলেও আশ্বাস দেন শাহ। বৃহস্পতিবার বিকেল নাগাদ ৪টা ২০ মিনিট নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে বেরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী তেনজিং নোরগে ও পঞ্চানন বর্মার মূর্তি মাল্যদান করেন। এরপর সোজা শিলিগুড়িতে রেলওয়ে ইনস্টিটিউট মাঠে আয়োজিত সভায় পৌঁছে যান অমিত শাহ। সভায় উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক, জন বারলা, রাজু বিস্তা, জয়ন্ত রায়, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, বিধায়ক শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা সহ দলের বহু নেতা-কর্মী।উত্তরবঙ্গ উন্নয়নে ঢালাও ফিরিস্তি অমিত শাহের মুখে, ফের 'বাংলা ভাগের' দাবিতে সরব বিজেপি বিধায়করা
বিপাশা চক্রবর্তী
প্রকাশিত:
৫ মে ২০২২, ১৪:৫৪
আরও খবর
পরাজিত হয়েও আত্মবিশ্বাসী অশোক ভট্টাচার্য, 'কমিউনিস্ট দল করি হতাশায় ডুবলে চলবে না', মন্তব্য শিলিগুড়ির প্রাক্তন মেয়রের
হেমন্তের শুরুতেই শীতের আমেজ উত্তরে
দুটি হাতি পাচার! বৈধ কাগজপত্র দেখাতে না পারায় আটক
‘বিশ্বকাপ জ্বর’, মেক্সিকোয় বন্ধ স্কুল, সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজের নির্দেশ
গুজরাটে রাজ্যসভায় এই প্রথমবার শূন্য কংগ্রেস, সব আসনই দখলের পথে বিজেপি
গুজরাটে রাজ্যসভায় এই প্রথমবার শূন্য কংগ্রেস, সব আসনই দখলের পথে বিজেপি
শীঘ্রই শুরু হবে বার্ধক্য ও বিধবা ভাতা প্রদান, আশ্বাস পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের
শীঘ্রই শুরু হবে বার্ধক্য ও বিধবা ভাতা প্রদান, আশ্বাস পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের
সই কাণ্ডে রক্ষাকবচ চেয়ে এবার কলকাতা হাইকোর্টে অভিষেক
সই কাণ্ডে রক্ষাকবচ চেয়ে এবার কলকাতা হাইকোর্টে অভিষেক
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের সাময়িক স্বস্তি, শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিল হাইকোর্ট
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের সাময়িক স্বস্তি, শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিল হাইকোর্ট
শুভেন্দুর মন্ত্রিসভায় দপ্তর বণ্টন, অর্থমন্ত্রী স্বপন, শিল্পের দায়িত্বে তাপস, উচ্চশিক্ষা সামলাবেন জগন্নাথ
শুভেন্দুর মন্ত্রিসভায় দপ্তর বণ্টন, অর্থমন্ত্রী স্বপন, শিল্পের দায়িত্বে তাপস, উচ্চশিক্ষা সামলাবেন জগন্নাথ
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা