পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতের সঙ্গে বন্ধুত্বের বার্তা দিলেন পাক বিদেশমন্ত্রী মহম্মদ ইশাক দার। সম্প্রতি ভারতের সঙ্গে ফের বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতেও ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। পাকিস্তান খুব গুরুত্ব সহকারে ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরির বিষয়ে ভাবনাচিন্তা করছে বলেই জানিয়েছেন পাক বিদেশমন্ত্রী। লন্ডনে একটি সাংবাদিক সম্মেলনে ইশাক দার বলেন, পাকিস্তানের ব্যবসায়িক মহল চায় যাতে ভারতের সঙ্গে ব্যবসার দরজা ফের খুলে যায়।
কারণ বর্তমানে তারা পণ্য পরিবহণের জন্য অযথা অতিরিক্ত ব্যয় করছে।আরও পড়ুন:
উল্লেখ্য, ২০১৯ সালের অগস্ট মাসে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর থেকেই ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিয়েছিল পাকিস্তান। এই আবহে বিগত ৫ বছর ধরে দুই দেশের মধ্যে ব্যবসা পুরোপুরি বন্ধ। ফলে পাকিস্তানে জিনিসপত্রের দাম বেড়েছে।
ফলে দ্রব্যমূল্য বৃদ্ধির আগুনে পুড়ছে জনতা।আরও পড়ুন:
প্রসঙ্গত, এর আগেও পাক বিদেশমন্ত্রী গলায় ভারতপ্রীতি সুর দেখা গিয়েছিল। ইশাক দারের কথায়, পাকিস্তানের সবাই ভারতের সঙ্গে বাণিজ্য চালু করার পক্ষে। প্রতিবেশি তো আর বদল করা যাবে না। ভারত খুবই গুরুত্বপূর্ণ কৌশলগত পার্টনার আমাদের। এই আবহে সকল স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা হবে এবং প্রস্তাব খতিয়ে দেখা হবে।