পুবের কলম প্রতিবেদক, দুর্গাপুর: দুর্গাপুর গণধর্ষণ-কাণ্ডে গ্রেফতার নির্যাতিতার সহপাঠীর পুলিশ হেফাজত। বুধবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক সাতদিনের পুলিশ হেফাজত দেন। ধৃত যুবক মালদার বাসিন্দা। তার বিরুদ্ধে জোর করে আটকে রাখা এবং ধর্ষণের ধারায় মামলা করা হয়েছে। পুলিশ জানাচ্ছে, এই ঘটনা ঘটার পর থেকে সহপাঠীর ভূমিকা স্ক্যানারের মধ্যে ছিল। এই পরিস্থিতিতে নির্যাতিতার বিবৃতি নেওয়া হয়।
তিনি গোপন জবানবন্দি দিয়েছেন। তাতে বেশ কিছু তথ্য পাওয়া যায় সহপাঠীর বিরুদ্ধে। সেই তথ্যপ্রমাণ পাওয়ার পর সহপাঠীর বক্তব্যে বেশকিছু অসঙ্গতি ধরা পড়ে। শেষমেশ তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল কুমার চৌধুরী জানিয়েছিলেন যে, সহপাঠীর ভূমিকা সন্দেহের ঊর্ধ্বে নয়। এবার তাকে গ্রেফতার করা হয়। দুর্গাপুরে মেডিক্যাল কলেজের ক্যাম্পাস থেকে এক কিলোমিটারের মধ্যে ওই পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে কলেজ ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। রাতে সহপাঠীর সঙ্গে খেতে ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন তিনি। তারপর ভয়ঙ্কর ঘটনা। ঝোপের মধ্যে ডাক্তারির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। পুলিশ সূত্রে দাবি, মালদার বাসিন্দা এমবিবিএস পড়ুয়া ওয়াসেফ আলির বক্তব্যে অসঙ্গতি ছিল। বন্ধুকে ওই পরিস্থিতিতে ফেলে রেখে কেন তিনি চলে গিয়েছিলেন? ক্যাম্পাসে গিয়ে কেন কাউকে ঘটনার কথা জানালেন না? পুলিশেই বা খবর দিলেন না কেন? সেনিয়েও প্রশ্ন ছিল। পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদে নির্যাতিতার সহপাঠী জানান, তারা রাতের খাবার খেতে বেরিয়েছিলেন। অভিযোগ, শুরু থেকে তাদের পিছু নেয় ৩ অজ্ঞাত পরিচয় যুবক। কলেজ ক্যাম্পাস থেকে প্রায় এক কিমি দূরে মোহনবাগান অ্যাভিনিউ। অভিযোগ, জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন।দুর্গাপুর গণধর্ষণ-কাণ্ড: নির্যাতিতার সহপাঠী এমবিবিএস পড়ুয়ার ৭ দিনের পুলিশ হেফাজত
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
১৫ অক্টোবর ২০২৫, ১৪:৪৬
আরও খবর
ভোটার তালিকা ঘিরে আতঙ্কে যুবকের মৃত্যু! দুর্গাপুরে চাঞ্চল্য, শুরু রাজনৈতিক তরজা
হাঁসখালি গণধর্ষণকাণ্ড: ৩ দোষীকে আমৃত্যু কারাদণ্ড দিল আদালত
হাঁসখালি গণধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত ৯, আজ শাস্তি ঘোষণা করবেন বিচারক
অপরাধে 'জিরো টলারেন্স' নীতি বাংলার: গণধর্ষণ-কাণ্ডে সরকারের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী
শিল্পনগরী দুর্গাপুরে মেডিক্যাল ছাত্রীকে গণধর্ষণ! রিপোর্ট তলব স্বাস্থ্যভবনের
শিল্পনগরী দুর্গাপুরে মেডিক্যাল ছাত্রীকে গণধর্ষণ! রিপোর্ট তলব স্বাস্থ্যভবনের
দিল্লিতে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক
দিল্লিতে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক
জয়নগরের উওর দূর্গাপুরে ভেঙে পড়া সেতু কংক্রীটের করে দেওয়া আশ্বাস জনপ্রতিনিধির
জয়নগরের উওর দূর্গাপুরে ভেঙে পড়া সেতু কংক্রীটের করে দেওয়া আশ্বাস জনপ্রতিনিধির
কর্ণাটকে ইদ্রিসপাশা হত্যা মামলায় ৫ গোরক্ষককে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ
কর্ণাটকে ইদ্রিসপাশা হত্যা মামলায় ৫ গোরক্ষককে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা