বিশেষ প্রতিবেদন, হাড়োয়াঃ উৎসব প্রেমী বাঙালিরা বারো মাসে তেরো পার্বণ পালন করলেও ভোটের ময়দানের আনন্দে ভাগ বসাতে পা মেলাতে এগিয়ে আসে সাধারণ মানুষ। ভোটের দিন রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরোধী হলেও বেশ কিছু জায়গায় সৌজন্যের নজির স্থাপিত হলো। উল্লেখ্য ৩৮ নং উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদে তৃণমূল কংগ্রেস প্রার্থী একেএম ফারহাদ ভোট পরবর্তী বলেন অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে এই এলাকায় ভোট সম্পন্ন হয়েছে।

এলাকাবাসীর স্বতঃস্ফূর্ততা প্রমাণ করে মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছে জনগণ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন দু একটি জায়গায় বিরোধীরা অভিযোগ করলেও ওদের কোন লোকজন না থাকলে আমরা কি করতে পারি? তিনি বলেন শান্তিপূর্ণ পরিবেশে যে নির্বাচন হয়েছে তা প্রশংসার দাবি রাখে। সকলের ভালোবাসার তৃণমূল কংগ্রেস প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবে এ নিয়ে কোনো সংশয় নেই।

ভোটের ময়দানে সৌজন্যে রাজনীতি দেখা গেল বিশিষ্ট সমাজকর্মী একেএম ফারহাদকে।
বিরোধীদলের ক্যাম্পে থাকা লোকজনকে জল দিতে দেখা যায় তাকে। শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি তথা প্রার্থী একেএম ফারহাদ এর ব্যাবহারে অভিভূত তারা। ভোটের ময়দানে অংশগ্রহণকারী প্রত্যেকে ধন্যবাদ জ্ঞাপন করেন ভোট প্রার্থী ফারহাদ। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসের সুরে তিনি বলেন মানুষের রায় মমতা ব্যানার্জি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি,তাই জোড়া ফুল প্রার্থীদের জয় সময়ের অপেক্ষা।