হুগলির চুঁচুড়ায় পথ অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বচসা ও ধাক্কাধাক্কির অভিযোগে গ্রেপ্তার করা হল চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার কে। রবিবার সকালে চুঁচুড়া থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার পিপুলপাতি এলাকায় তৃণমূলের অবরোধ কর্মসূচি চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা এবং ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে। সেই ঘটনার জেরে মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন:
গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছেন পার্থ সাহা সহ চুঁচুড়া পুরসভার একাধিক জনপ্রতিনিধি ও তৃণমূল কর্মী।
তাঁদের মধ্যে চেয়ারম্যান সৌমিত্র ঘোষ, কাউন্সিলর রঞ্জন রাহা, নির্মল চক্রবর্তী ও সমীর সরকারও রয়েছেন বলে জানা গেছে।আরও পড়ুন:
ধৃতদের প্রথমে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। এরপর তাঁদের আদালতে তোলা হবে।
উল্লেখ্য, শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার প্রতিবাদে পিপুলপাতিতে অবরোধে বসেছিল তৃণমূল। সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে ডিম, জুতো ও ইট ছোড়ার ঘটনায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই ঘটনার প্রতিবাদ থেকেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল বলে তৃণমূলের দাবি।