আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ ফের রহস্য মৃত্যু হল আরও এক উঠতি মডেলের। পল্লবী, বিদিশা, মঞ্জুষার পর শনিবার গভীর রাতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন ১৮ বছরের সরস্বতী দাস। কসবার বেদিয়াডাঙা এলাকার বাসিন্দা।
আরও পড়ুন:
সরস্বতীর ছোটবেলাতেই বাবা ছেড়ে চলে যান। মা,মাসি এবং দিদার কাছে বড় হওয়া।
মা এবং মাসি আয়ার কাজ করেন। শনিবার দুজনেরই ছিল নাইট ডিউটি। মা এবং মাসি বেরিয়ে যাওয়ার পর গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন সরস্বতী। দিদা ফাঁস বটি দিয়ে কেটে হাসপাতালেও নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে শেষরক্ষা হয়নি।আরও পড়ুন:
পরিবার সূত্রে খবর, মাধ্যমিকের পর আর পড়াশোনা করেননি সরস্বতী। বরং মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করতেন। কখনও কখনও ফটোশুটও করতেন। পাশাপাশি, ছোট ছোট ছেলেমেয়েদের পড়ানোর কাজও করতেন তিনি। ভবিষ্যতে অভিনয় জগতের তারকা হওয়ার স্বপ্ন দেখতেন।
আরও পড়ুন:
সম্পর্কের টানাপোড়েনের বিষয়টি সামনে এলেও পরিবার তা নিয়ে মুখ খুলতে চায়নি। তবে মাত্র ১৩ দিনে পল্লবী সহ তিন জন উঠতি মডেল ও অভিনেত্রীর মৃত্যুতে দানা বাঁধছে রহস্য।
আরও পড়ুন:
( প্রতীকী ছবি)
আরও পড়ুন: