পুবের কলম, ওয়েবডেস্ক: গুজরাতের মেঘানিনগরে বিমান দুর্ঘটনা। অহমদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান। দেশের অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) জানিয়েছে, বিমানটিতে মোট ২৪২ জন ছিলেন। তাঁদের মধ্যে ২৩২ জন যাত্রী এবং ১০ জন ক্রু সদস্য।
আরও পড়ুন:
এটি বোয়িং সংস্থার বি৭৮৭ ড্রিমলাইনার বিমান ছিল। এই ভয়ঙ্কর দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্তব্ধ হয়ে যায় গোটা দেশ- দেশের বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রিটিরাও তার ব্যতিক্রম নয়। সোশ্যাল মিডিয়ায় একের পর এক তারকারা তাঁদের শোকবার্তা জানান। কারও চোখে জল, কারও কথায় চাপা অসহায়তা- সব মিলিয়ে এক হৃদয়বিদারক আবহ তৈরি হয়েছে।
আরও পড়ুন:
হরভজন সিং তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবর পেয়ে আমি গভীরভাবে মর্মাহত। ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি আমার সমবেদনা। তাঁরা যে অকল্পনীয় যন্ত্রণা সহ্য করেছে, তা বলে বোঝানো সম্ভব নয়। আমি মনেপ্রাণে আপনাদের পাশে রয়েছি। এই ট্র্যাজেডির ঘটনায় আমার হৃদয় কাঁদছে।’
আরও পড়ুন:
শোক প্রকাশ করতে দেখা গিয়েছে ইউসুফ পাঠান এবং শিখর ধাওয়ানকেও। পাঠান লেখেন, ‘আহমেদাবাদ বিমানবন্দরের কাছে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী ভেঙে পড়ার ঘটনার কথা শুনে খুবই মর্মাহত। সমস্ত যাত্রী এবং ক্রুদের নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।
’আরও পড়ুন:
শিখর ধাওয়ান লেখেন, ‘মেঘানিনগরের কাছে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষের প্রতি সমবেদনা। তাঁদের প্রিয়জনদের জন্য শক্তি এবং প্রার্থনা কামনা করছি।’
আরও পড়ুন:
পোস্ট করেছেন ‘টেনিস কুইন’ সানিয়া মির্জাও। তিনি লেখেন, ‘দুর্ঘটনার খবর শুনে আমার হৃদয় ভেঙে গেছে। ক্ষতিগ্রস্তদের প্রতি প্রার্থনা করছি।’ শোক প্রকাশ করেছেন ভারতীয় বিলিয়ার্ড এবং পেশাদার স্নুকার খেলোয়াড় পঙ্কজ আদবানি, অলিম্পিক পদকজয়ী ভারতীয় বক্সার বিজেন্দর সিং, ইরফান পাঠান, সূর্যকুমার যাদব, অজিঙ্ক রাহানে, যুবরাজ সিংরাও। তাছাড়াও আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালের তরফেও শোক প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন:
শোক প্রকাশ করেছেন রোহিত শর্মাও।
তিনি লেখেন, ‘আহমেদাবাদের বিমান দুর্ঘটনার খবর অত্যন্ত বেদনাদায়ক। মৃতদের পরিবারের জন্য প্রার্থনা এবং সমবেদনা রইল।’আরও পড়ুন:
বৃহস্পতিবার দুপুর ১টা ১০ নাগাদ আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিমানটি। টেকঅফের খানিকক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে উড়ান AI171। মেডিক্যাল কলেজের হস্টেলের ছাদে বিমান ভেঙে পড়েছে। ছাদের উপর আছড়ে পড়া বিমানের ছবি ভাইরাল হয়েছে। সেই সময় দাউদাউ করে জ্বলে উঠেছিল ভবনটির একাংশ। শুধু বিজি মেডিক্যাল কলেজই নয়, বিমান দুর্ঘটনার কারণে মেঘানিনগরের অনেক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: