বিশেষ প্রতিবেদন: ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম রোযা। হিজরি সনের প্রতি রমযান মাসে ইসলাম ধর্মাবলম্বীরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আহার গ্রহণ থেকে বিরত থাকার মাধ্যমে রোযা পালন করেন। বিশ্বের বিভিন্ন দেশের ভৌগোলিক অবস্থানের কারণে সূর্যাস্ত ও সূর্যোদয়ের সময়ের পার্থক্য দেখা দেয়। তাই রোযা রাখার সময়ও কমবেশি হয়। এ বছর নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে সোমবার (১১ মার্চ) কিংবা মঙ্গলবার (১২ মার্চ) থেকে শুরু হবে পবিত্র রমযান মাস।
আরও পড়ুন:
জানা গিয়েছে, ২০২৪ সালের রমযানে সবচেয়ে কম সময় রোযা রাখতে হবে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের মুসলিমদের। তাদের ১২ ঘণ্টা ৪২ মিনিট রোযা রাখতে হবে। অন্যদিকে সবচেয়ে দীর্ঘ সময় রোযা রাখতে হবে গ্রিনল্যান্ডের রাজধানী নুউকের মুসলিমদের (১৭ ঘণ্টা ৫২ মিনিট)। এছাড়াও ১৬ ঘণ্টারও বেশি সময় ধরে রোযা রাখবেন আইসল্যান্ডের মুসলিমরা। এদিকে ১৫ ঘণ্টারও বেশি সময় রোযা রাখবেন ফিনল্যান্ড, নরওয়ে, স্কটল্যান্ড, জার্মানি, রাশিয়া, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, পোল্যান্ড ও কাজাখস্তানের মুসলিমরা।
১৪ ঘণ্টারও বেশি রোজা রাখবেন বেলজিয়াম, ব্রিটেন, সুইৎজারল্যান্ড, সুইডেন, রোমানিয়া, ইতালি, বুলগেরিয়া, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, কানাডা, জাপান, গ্রিস, নিউইয়র্ক সিটি, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলস, তিউনিসিয়া, আলজেরিয়া, ইরান, ভারত, মরক্কো, সিরিয়া, পাকিস্তান, ইরাক, লেবানন, জর্ডান ও মিশরের মুসলিমরা।আরও পড়ুন:
আর ১৩ ঘণ্টা রোযা রাখবেন কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, সউদি আরব, নাইজেরিয়া, সেনেগাল, ইথিওপিয়া, আর্জেন্টিনা, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সোমালিয়া, প্যারাগুয়ে, কেনিয়া, জিম্বাবুয়ে, ইন্দোনেশিয়া, অ্যাঙ্গোলা, থাইল্যান্ড, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, উরুগুয়ে, অস্ট্রেলিয়া, চিলি ও নিউজিল্যান্ডের মুসলিমরা।
আরও পড়ুন:
রোযা রাখার সময় কতক্ষণ হবে সেটি নির্ভর করে, আপনি বিশ্বের কোন অংশে আছেন তার ওপর। অঞ্চলভেদে রোযার সময় হয়ে থাকে ১২ থেকে ১৭ ঘণ্টা পর্যন্ত। চলতি বছর আইসল্যান্ড বা গ্রিনল্যান্ডের মতো বিশ্বের উত্তর অংশের দেশগুলোতে বসবাসকারী মুসলিমরা ১৭ ঘণ্টারও বেশি সময় ধরে রোযা রাখবেন।
আর চিলি বা নিউজিল্যান্ডের মতো বিশ্বের দক্ষিণ অংশের দেশগুলোতে বসবাসকারী মুসলমানরা প্রায় ১২ ঘণ্টা রোযা রাখবেন।আরও পড়ুন:
প্রতি বছর ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে রমজান মাস। কারণ, হিজরি ক্যালেন্ডারের ওপর ভিত্তি করে ইসলামিক ক্যালেন্ডারের মাসগুলো ২৯ কিংবা ৩০ দিনের হয়। চান্দ্র বছর সৌর বছরের চেয়ে ১১ দিন ছোট হওয়ায় ২০৩০ সালে রমযান পালন হবে দু’বার। ওই বছর প্রথমে ৫ জানুয়ারি এবং তারপর ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে রমযান মাস।
আরও পড়ুন:
উল্লেখ্য, বিশ্বের একেবারে উত্তর অংশের শহরগুলো, যেমন নরওয়ের লংইয়ারবাইনে ২০ এপ্রিল থেকে ২২ আগস্ট পর্যন্ত সূর্য অস্ত যায় না। দেশটিতে মুসলিমদের রোযার সময়সূচি মেনে চলার জন্য সউদি আরবের পবিত্র মক্কা নগরী বা নিকটতম মুসলিম দেশের সময় অনুসরণ করতে ধর্মীয় আদেশ জারি করা হয়েছে।