পুবের কলম, ওয়েবডেস্ক: ফের ইসরাইলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাল হিজবুল্লাহ। শনিবার রাতে হামলা চালিয়েছে লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্রবাহিনী হিজবুল্লাহ। এক বিবৃতিতে তারা জানিয়েছে, বিস্ফোরক ড্রোন সুনির্দিষ্ট লক্ষে আঘাত হানতে সক্ষম হয়েছে। ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আল মানারা সামরিক কমান্ডের সদর দফতরেও গোলানি ব্রিগেডের ৫১তম ব্যাটলিয়নের কিছু সদস্যের ওপর হামলা চালানো হয়েছে। অন্যদিকে, ইসরাইলি পাল্টা হামলায় স্রেবিন গ্রামের ১১ জন আহত হয়েছেন।
এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।আরও পড়ুন:
এদিকে হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (IDF)। তারা জানিয়েছে, লেবানন থেকে অন্তত ২৬টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এগুলো ইসরাইলের উত্তরাঞ্চলের বার ইয়োহাই অঞ্চলের খোলা জায়গায় আঘাত হেনেছে। আইডিএফ আরও জানিয়েছে, হিজবুল্লাহর ছোড়া ক্ষেপণাস্ত্রগুলি সফলভাবে ধ্বংস করা হয়েছে।
ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থা সাফল্যের সঙ্গে লেবাননের হামলা প্রতিরোধ করেছে। এই হামলায় কোনো হতাহত এবং ক্ষয়ক্ষতি হয়নি। পাল্টা হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে আইডিএফ।আরও পড়ুন:
প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরাইলি হামলার জবাবে হামলা শুরু করে হিজবুল্লাহ বাহিনী। যার জবাবে লেবাননে হামলা চালায় ইসরাইলি বাহিনী। সেই থেকে উভয় পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: