পুবের কলম ওয়েবডেস্কঃ ন্যাটোর মতো মধ্যপ্রাচ্যে একটি সামরিক জোট তৈরির ইচ্ছা প্রকাশ করেছেন জর্ডনের রাজা ২য় আবদুল্লাহ। এক সাক্ষাৎকারে রাজা আবদুল্লাহ বলেন, ‘আমি এই জোটে এ অঞ্চলের আরও দেশকে দেখতে চাই। আমি মধ্যপ্রাচ্যের ন্যাটোকে সমর্থনকারী প্রথম ব্যক্তিদের একজন হব।’ বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ আরও জানান, ‘মিশনের বিষয়টি খুব, খুব বেশি স্পষ্ট হতে হবে। অন্যথায়, এটি সবাইকে বিভ্রান্ত করবে।
’ রাজা বলেন, তিনি ইতিমধ্যেই তাঁর দেশকে মধ্যপ্রাচ্যের ন্যাটোর ‘অংশীদার’ হিসাবে দেখেছেন। কারণ জর্ডন সংস্থাটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে এবং এর সৈন্যরা অতীতে ন্যাটো বাহিনীর সঙ্গে ‘কাঁধে কাঁধ মিলিয়ে’ লড়াই করেছে। আবদুল্লাহর কথায়, নিরাপত্তা ও সামরিক সহযোগিতার পাশাপাশি, মধ্যপ্রাচ্যে একটি ঘনিষ্ঠ জোট যুদ্ধের ফলে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করতে পারে, বিশেষ করে জ্বালানি ও পণ্যমূল্যের ক্ষেত্রে। তিনি বলেন, ‘যদি আমি ঠিক থাকি এবং আপনি ভালো না থাকেন, তাহলে এর জন্য আমাকে পস্তাতে হবে। আমি আশা করছি যে, আপনি ২০২২ সালে যা দেখছেন, তা আগে দেখেননি। আমার মনে হয়, আমরা কীভাবে একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারি এবং একে অপরের সঙ্গে কাজ করতে পারি, তা নিয়ে আলোচনার সময় এখনই।’মধ্যপ্রাচ্যে ন্যাটো ধাঁচের সেনাজোট চায় জর্ডন
ইমামা খাতুন
প্রকাশিত:
২৫ জুন ২০২২, ১৫:৩১
আরও খবর
আলোচনা চললেও সেনা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যে নতুন মোতায়েনের প্রস্তুতি
ইরান ঘিরে উত্তেজনা বাড়ায় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি জোরদার
ইরান ঘিরে মধ্যপ্রাচ্যে শক্তি প্রদর্শন, রণতরী পাঠানোর নির্দেশ ট্রাম্পের
যুক্তরাষ্ট্র হামলা করলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি তেহরানের
মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র করার ইঙ্গিত: লেবানন, সিরিয়া, গাজা ও ইয়েমেনে অভিযান চালু রাখার হুঁশিয়ারি ইসরায়েলের
মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র করার ইঙ্গিত: লেবানন, সিরিয়া, গাজা ও ইয়েমেনে অভিযান চালু রাখার হুঁশিয়ারি ইসরায়েলের
রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত জোটের বড় জয়
রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত জোটের বড় জয়
গাজা যুদ্ধ, ইরান হামলা: ইসরাইলের পাশে ছিল ৬ আরব দেশ
গাজা যুদ্ধ, ইরান হামলা: ইসরাইলের পাশে ছিল ৬ আরব দেশ
মধ্যপ্রাচ্যে নতুন কোনও সাইকস-পাইকট চুক্তি নয়: এরদোগান
মধ্যপ্রাচ্যে নতুন কোনও সাইকস-পাইকট চুক্তি নয়: এরদোগান
মহারাষ্ট্রে প্রথম শ্রেণি থেকেই শিশুদের দেওয়া হবে সামরিক প্রশিক্ষণ
মহারাষ্ট্রে প্রথম শ্রেণি থেকেই শিশুদের দেওয়া হবে সামরিক প্রশিক্ষণ
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা