আবদুল ওদুদ: বৃহস্পতিবার সকাল থেকেই প্রথম দফার ১৫২ টি বিধানসভার ভোটে নজর ছিল আন্তর্জাতিক মিডিয়ার সাংবাদিকদের। বিশেষ করে বাংলার প্রতিবেশী  বাংলাদেশের সাংবাদিকদের নজরে ছিল বাংলার ভোট। সকাল থেকেই বাংলার ভোট সম্পর্কে ঢাকা থেকে খবর নিচ্ছিলেন ইউএন এর ভারত প্রতিনিধি মির আফরোজ জামান।

ঢাকার প্রখ্যাত টাইমস ডেলির সাংবাদিক শেখ শাহরিয়ার জামান, সময়ের কাগজের প্রধান সম্পাদক আবু বকর সিদ্দিকী, সাংবাদিক মোহাম্মদ তারিক ।

সারাদিন পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে টেলিফোনে যোগাযোগ করছেন ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীদের সঙ্গে। বাংলার কি পরিস্থিতি তা নিয়ে ঢাকার যে উৎকণ্ঠা রয়েছে সেটা বৃহস্পতিবারের প্রথম দফার ভোটেই বোঝা গেল। বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্রে কাজ করেন সমীর পুতুতুন্ডু, দীপক দেবনাথ, ভাস্কর সরদার, কিংশুক চক্রবর্তী, সত্যজিৎ চক্রবর্তী সহ আরো বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা গত বুধবার থেকেই বিভিন্ন জেলায় সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে রয়েছেন তারাও নিজের চোখে এবারের বিধানসভা নির্বাচন প্রক্রিয়া পরখ করে নিচ্ছেন এবং নিজ নিজ সংবাদ মাধ্যমের জন্য খবর সংগ্রহ করছেন।

বাংলাদেশের সংবাদ মাধ্যমে কর্মরত এপার বাংলা সাংবাদিকদের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের বিধানসভা নির্বাচন ।

ঢাকার নজর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিকে রয়েছে তা দেখলেই বোঝা যায়। বাংলাদেশের সংবাদ মাধ্যমে কর্মরত এপার বাংলার সাংবাদিকরা কেউ রয়েছেন মুর্শিদাবাদে কেউ রয়েছেন নন্দীগ্রামে আবার কেউ রয়েছেন উত্তরবঙ্গে। তারাও প্রতিনিয়ত বাংলার খবরা খবরের আপডেট পাঠাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকায়। ঢাকা থেকে শেখ শাহরিয়ার জামান বলেন, প্রতিবেশী দেশ হিসাবে আমাদেরও কর্তব্য সে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা কতটা প্রতিফলিত হচ্ছে ভোট প্রদানের মাধ্যমে।
স্বাভাবিকভাবেই বাংলাদেশের নির্বাচনের দিকে যেমন পশ্চিমবঙ্গের মানুষ তাকিয়ে থাকে সুষ্ঠু গণতন্ত্রের জন্য, ঠিক তেমনি বাংলাদেশের সাংবাদিকরাও পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে থাকেন সেই দেশে কতটা গণতন্ত্র সুরক্ষিত রয়েছে।

পশ্চিমবঙ্গের মূলত কি ইসু, বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলির প্রধান আলোচ্য বিষয় পশ্চিমবাংলার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এবং বাংলায় যে পরিমাণ মুসলিমদের ভোট ডিলিট হয়েছে তার প্রভাব কোন দিকে পড়ে সেটার দিকেই। বিজেপি বাংলাদেশ বিরোধী যে কথা বলে সেদিকে নজর রয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলির। বাংলাদেশের প্রধান প্রধান সংবাদ মাধ্যমের কর্মীরাও কলকাতায় রয়েছেন তারাও প্রতিনিয়ত নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রেখে খবর সংগ্রহ করছেন। পশ্চিমবঙ্গের মুসলিম ভোট শেষ পর্যন্ত কোন দিকে যায় ,২০২৬ এ নির্বাচনে ফের কি ক্ষমতায় ফিরবে তৃণমূল নেত্রী,  তা নিয়ে  চলছে চুলচেরা বিশ্লেষণ। সে পর্যন্ত কি হয় তার জন্য ৪মে পর্যন্ত অপেক্ষা করতে হবে বাংলার জনগণের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কর্মীদেরও।