আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ বর্তমান ব্যস্ত ছুটে চলা জীবনে কমপক্ষে আট থেকে নয় ঘন্টা আমরা চেয়ারে বসে কাজ করি। করোনা মহামারির দাপটে বিগত দুটি বছর আমরা অনেকেই ওয়ার্ক ফ্রম হোমে অভ্যস্ত হয়ে গিয়েছি। হাঁটাচলা সেভাবে না হওয়ার জন্য শরীরে বাসা বাঁধছে ডায়াবেটিস৷ ওবেসিটি, উচ্চরক্তচাপ সহ একাধিক অসুখ।
আরও পড়ুন:
হার্ভার্ড মেডিক্যাল স্কুলের গবেষণা বলছে, দৈনিক মাত্র ২১ মিনিট হাঁটলেই হার্টের সমস্যার ঝুঁকি ৩০ শতাংশ কমে।
এ ছাড়া ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টরল, ওজন বেড়ে যাওয়ার সমস্যাতেও হাঁটার বিকল্প নেই।আরও পড়ুন:
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সম্ভব হলে দিনে কমপক্ষে ৩০ মিনিট হাঁটুন। দৈনন্দিন বাজার দোকান এগুলো অনলাইন শপিং না করে ভোরবেলা ঘুম থেকে উঠে বাজারের ব্যাগ টা নিয়ে বেরিয়ে পড়ুন। সেই আগেকার দিনের বাবা, কাকা দের মত।
টাটকা মাছ, সব্জি কিনে হেঁটেই বাড়ি ফিরুন। এরপর যান অফিস। দেখবেন একটা ভালোলাগা নিজের মধ্যেই কাজ করছে। নিয়মিত হাঁটলে দূর হবে রোগবালাইও।আরও পড়ুন: