- মোট পরীক্ষার্থী ৭ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী
- পরীক্ষা কেন্দ্র ২৩৪১
- মোট ১৭৬টি স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্র
- পরীক্ষা শুরু সকাল ৯.৪৫-এ
আরও পড়ুন:
এবছর মোট ২ হাজার ৩৪১টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।
সংসদ জানিয়েছে, এগুলির মধ্যে ১৭৬টি কেন্দ্র স্পর্শকাতর। এই কারণে পরীক্ষা কেন্দ্রগুলিতে মেটাল ডিটেক্টর, রেডিও ফ্রিকুয়েন্সি ডিটেক্টর সহ অন্যান্য সুরক্ষা ব্যবস্থা অবলম্বন করা হয়েছে। সেইসঙ্গে বিশেষ কিছু নিয়ম লাগু করা হয়েছে এই পরীক্ষাকে কেন্দ্র করে।আরও পড়ুন:
উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, সমস্ত পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠভাবে পরীক্ষায় বসতে পারে, সেদিকে সব রকম সহযোগিতা করছে সংসদ।
আরও পড়ুন:
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নির্দেশ অনুসারে, প্রতিটি ঘরে দু’জন ইনভিজিলেটর বা গার্ড থাকবেন। প্রত্যেক প্রশ্নপত্রে সিরিয়াল নম্বর থাকবে। প্রত্যেক ২৫ জন ছাত্রের জন্য একজন ইনভিজিলেটর বা গার্ড থাকবেন। পরীক্ষাকেন্দ্রের মূলগেটে থাকবে সিসিটিভি। ভেন্যু সুপারভাইজারের রুমেও সিসিটিভি নজরদারির ব্যবস্থা থাকছে।
আরও পড়ুন:
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে একটি ২৪ ঘন্টার হেল্পলাইন চালু করা হয়েছে। পরীক্ষার দিনগুলিতে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হলে পরীক্ষার্থী অথবা তার অভিভাবকরা এই নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারবেন।
আরও পড়ুন:
সংসদের তরফে জারি করা হেল্পলাইন নম্বরটি হল ০৩৩-২৩৩৭ ০৭৯২। মাধ্যমিকের মত উচ্চ মাধ্যমিকেও প্রশ্নপত্রের সিরিয়াল নম্বর উত্তরপত্রে লিখতে হবে। উচ্চ মাধ্যমিকের প্রশ্নতেও থাকছে বিশেষ কিউ আর কোড নম্বরের ব্যবস্থা।