ভাঙড়ের বোমা বিস্ফোরণ মামলার তদন্তে বৃহস্পতিবার সকালে তৃণমূল নেতা শওকত মোল্লার বাড়িতে হানা দিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলায় তাঁর বাসভবন ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং শুরু হয় তল্লাশি অভিযান।
আরও পড়ুন:
সূত্রের খবর, এনআইএ আধিকারিকরা পৌঁছনোর আগেই শওকত মোল্লা বাড়ি ছেড়ে চলে যান। পরে তাঁর ছেলে ইমরান মোল্লাকে সঙ্গে নিয়ে তদন্তকারীরা বাড়িতে প্রবেশ করেন এবং বিস্তারিত তল্লাশি শুরু করেন।
আরও পড়ুন:
শুধু শওকত মোল্লার বাড়িতেই নয়, তাঁর দলীয় কার্যালয়েও তল্লাশি চালাচ্ছেন এনআইএ আধিকারিকরা।
বিস্ফোরণ মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য ও নথি খুঁজতেই এই অভিযান বলে মনে করা হচ্ছে।আরও পড়ুন:
ভাঙড়ে সাম্প্রতিক বোমা বিস্ফোরণের ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। সেই সূত্র ধরেই এদিনের এই তল্লাশি অভিযান। তল্লাশি থেকে কী তথ্য বা প্রমাণ উদ্ধার হয়, সেদিকে নজর রয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।
আরও পড়ুন:
এনআইএ-র এই পদক্ষেপে ভাঙড়ের রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে শওকত মোল্লার পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।