১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুলদীপের বাড়িতে পুলিশ মোতায়েন

পুবের কলম, ওয়েবডেস্ক:  অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন চুরমার হয়ে গিয়েছে ভারতের। আর এই হারের পর ভারতীয় ক্রিকেটাররা সবাই ফিরে গিয়েছেন যে যার বাড়িতে। এরই মধ্যে উত্তরপ্রদেশে কুলদীপ যাদবের বাড়িতে মোতায়েন করা হয়েছে পুলিশ।

উল্লেখ্য ট্রফি জিততে না পারায় উত্তরপ্রদেশে মুহাম্মদ কাইফ এর বাড়িতে হামলার কথা ভুলে যায়নি উত্তর প্রদেশ পুলিশ। তাই অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই প্রশাসনের তরফ থেকেই দায়িত্ব নিয়ে কুলদীপের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। ভারতের এই রিস্ট স্পিনারের পরিবারের লোক পুলিশে কোন অভিযোগ করেননি বা তারা নিরাপত্তা নেওয়ার জন্য পুলিশ মোতায়েন চাননি।

কিন্তু বিশ্বকাপ পরবর্তী পর্যায়ে কুলদীপ ও তার পরিবারের নিরাপত্তার কথা ভেবেই উত্তর প্রদেশ পুলিশের তরফ থেকে এটি বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে তার বাড়ির সামনে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কুলদীপের বাড়িতে পুলিশ মোতায়েন

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, মঙ্গলবার