কোটা, ২৮ নভেম্বর: ফের ছাত্র মৃত্যুতে সংবাদ শিরোনামে কোটা। এবার মৃত্যু হল বাংলার এক ছাত্রের। নিট পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে অতিরিক্ত পড়াশোনার চাপ নিতে না পেরেই ছাত্র আত্মহত্যা করে বলে খবর। মৃত ছাত্রের নাম ফরিদ হুসেন (২০)।
সে পশ্চিমবঙ্গের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে রাজস্থানের কোটায়।আরও পড়ুন:
আরও পড়ুন:
স্থানীয়রা জানান, সোমবার বিকেল ৪টে নাগাদ ফরিদ হুসেনকে শেষবারের মতো বাড়ির বাইরে দেখতে পাওয়া যায়।
তারপর মেসে নিজের ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দেয়। এরপর সন্ধ্যা ৭টা নাগাদ বন্ধুরা তাঁকে ডাকাডাকি করেন। কিন্তু, সাড়া না মেলাই ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকলে ফরিদকে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।আরও পড়ুন:
ছাত্র আত্মহত্যা করেছে বলেই পুলিশের দাবি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পড়াশোনার অতিরিক্ত চাপে ফরিদ এই পদক্ষেপ করতে পারেন। প্রসঙ্গত, কোটায় চলতি বছরে এখনও পর্যন্ত মোট ২৮ জন ছাত্রের আত্মহত্যা ঘটনা ঘটল।