পুবের কলম ওয়েব ডেস্ক:

শ্বাসকষ্ট জনিত জটিল যেকোনও রোগ বা ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠাতে হবে বলে রাজ্যগুলিকে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। যদিও এই পদক্ষেপ সতর্কতামূলক ভাবে নেওয়া হয়েছে বলে জানাচ্ছে সরকারের সূত্র। 

চিনের ‘অজানা নিউমোনিয়া’ নিয়ে বিজ্ঞপ্তি জারি করে আগেই প্রস্তুত থাকতে বলা হয়েছে রাজ্যগুলিকে।
এবার কেন্দ্রীয় সরকার জানাল, শ্বাসকষ্ট জনিত জটিল যেকোনও রোগের কথা রিপোর্ট করতে হবে রাজ্যগুলিকে। এছাড়া ইনফ্লুয়েঞ্জার মতো কোনও রোগে যদি কোনও রোগী আক্রান্ত হয়, তাহলেও তা জানাতে বলা হয়েছে রাজ্যগুলিকে। এই সব ক্ষেত্রে রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।