পুবের কলম, ওয়েব ডেস্ক: উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন চন্দ্রপুরম পোন্নুস্বামী রাধাকৃষ্ণন (Radhakrishnan)। রাষ্ট্রপতি ভবনে আজ সকাল প্রায় ১০ টা নাগাদ তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিকে দর্শকাসনে বসে পুরো অনুষ্ঠান দেখলেন প্রাক্তন উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রমুখ। উপস্থিত ছিলেন এনডিএ'র জোটসঙ্গীদের নেতারাও।
ভারতের ১৫তম উপ-রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন সিপি রাধাকৃষ্ণণ। লাল কুর্তা পরিহিত, মিঃ রাধাকৃষ্ণন ঈশ্বরের নামে ইংরেজিতে শপথ গ্রহণ করেন। মঙ্গলবার বিরোধী দলের যৌথ মনোনীত প্রার্থী বি সুদর্শন রেড্ডিকে ১৫২ ভোটের ব্যবধানে পরাজিত করে উপ রাষ্ট্রপতি পদে জয়ী হন তিনি।
আরও পড়ুন:
২১শে জুলাই স্বাস্থ্যগত সমস্যার কারণে তৎকালীন বর্তমান সংসদ সদস্য জগদীপ ধনখড়ের আকস্মিক পদত্যাগের কারণে এই অকাল নির্বাচন। তবে তাৎপর্যপূর্ণ ভাবে এদিন ধনখড়ও অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের পর এটিই তাঁর প্রথম জনসমক্ষে উপস্থিতি।
আরও পড়ুন: