০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নারীদের প্রতি সন্মান দেখাবে, দেওয়া হবে সংবাদ মাধ্যমের স্বাধীনতা, বিবৃতি দিয়ে জানাল তালিবানরা

পুবের কলম ওয়েবডেস্কঃ তালিবানের হাতে ফের আফগানিস্তানের ক্ষমতা আসার ইংগিত যত বেশি সুস্পষ্ট হয়েছে ততই সেদেশে নারীদের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে গোটা বিশ্ব।
তালিবানদের একজন মুখপাত্র বলেছেন, তারা নারীদের অধিকারের প্রতি সম্মান দেখাবেন মুখপাত্রটি বলেন, নারীদেরকে একা বাড়ির বাইরে যেতে দেয়া হবে, এবং তাদের শিক্ষা ও কাজের সুযোগও বহাল থাকবে।
তবে ইতিমধ্যেই তালিবানদের দখলে চলে যাওয়া কান্দাহার থেকে খবর পাওয়া গেছে যে সেখানে ব্যাংকে কর্মরত নারীদের বলা হয়েছে, এখন থেকে তাদের জায়গায় কাজ করবে পুরুষ আত্মীয়রা।
রবিবার টোলো নিউজ নামে আফগান বার্তা সংস্থার প্রধান লোৎফুল্লাহ নাজাফিজাদা একটি ছবি টুইট করেছেন – যাতে দেখা যাচ্ছে যে কাবুলের একটি দেয়ালে থাকা মেয়েদের ছবি সাদা রঙ দিয়ে ঢেকে দিচ্ছেন একজন লোক।
যদিও তালিবানরা বিবৃতি দিয়ে জানিয়েছে সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবেনা। তারা সমালোচনা করতে পারবেন।

সর্বধিক পাঠিত

পশ্চিম এশিয়ায় চরম উত্তেজনা: ভারতে বাতিল ২৫০টিরও বেশি বিমান, বিপাকে হাজারো যাত্রী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নারীদের প্রতি সন্মান দেখাবে, দেওয়া হবে সংবাদ মাধ্যমের স্বাধীনতা, বিবৃতি দিয়ে জানাল তালিবানরা

আপডেট : ১৫ অগাস্ট ২০২১, রবিবার