পুবের কলম,ওয়েবডেস্ক: গণেশ চতুর্থীতে বোরকা পরে নাচ। গ্রেফতার ১। চাঞ্চল্যকর ঘটনাটি  ঘটেছে তামিলনাড়ুর ভেলোর জেলায়। ধৃতের নাম অরুণ কুমার। বাড়ি বিরুথামপাত্তু এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২১ সেপ্টেম্বর ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সেখানে দেখা গিয়েছে, একদল যুবক গণেশ চতুর্থী উদযাপন করছেন। রঙিন আলোর মধ্যে চলছে উদ্দাম নাচ ও গান। তার মধ্যেই বোরকা পরে নাচতে দেখা যায় এক ব্যক্তিকে। বোরকা পরে নাচার অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন।
ভিডিয়ো ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করে তারা। তারপর গ্রেফতার করা হয়। এই ঘটনায় দুই সম্প্রদায়ের মধ্যে অশান্তি ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে অরুণ কুমারকে। পুলিশের অনুমান, অরুণ একা নয়, ঘটনায় আরও কেউ জড়িত ছিল। বিষয়টি নিয়ে সরজমিনে তদন্ত শুরু করেছে পুলিশ। সেইসঙ্গে জনসাধারণকে সতর্ক করে দেওয়া হয়েছে, কেউ অহেতুক সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করলে বা অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার চেষ্টা করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

https://twitter.com/Funnynewshub/status/1705878356909002955?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1705878356909002955%7Ctwgr%5E38c09d7d62f02117cec311c7c8a20f1ca391175a%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.india.com%2Fviral%2Fwatch-burqa-clad-man-dances-during-ganesh-chaturthi-2023-celebrations-in-tamil-nadu-arrested-watch-viral-video-vellore-6351380%2F