পুবের কলম, ওয়েবডেস্ক: : উত্তরকাশী সুড়ঙ্গ ধসে এখনও আটকে রয়েছেন ৪০ জন শ্রমিক। উদ্ধার চলেছে জোরকদমে। তাদের বাঁচিয়ে রাখতে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, আটকে পড়া শ্রমিকরা নিরাপদে আছে।
তাদের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। টানেলে জল সরবরাহের জন্য পাতা পাইপলাইনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। রাত থেকেই একই পাইপের মাধ্যমে কম্প্রেসার দিয়ে চাপ সৃষ্টি করে খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়। এদিকে, ধ্বংসাবশেষ সরানোর জন্য ভারী খনন যন্ত্র আনা হয়েছে। সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আমরা আটকে পড়া পরিবারের সদস্যদের আশ্বস্ত করতে চাই যে রাজ্য সরকার এবং প্রশাসন তাদের উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুষ্কর সিং ধামি ফেসবুকে একটি পোস্ট করে জানিয়েছেন, 'আমি সর্বদা পরিস্থিতির দিকে নজর রাখছি। দ্রুত উদ্ধার চালাতে বলা হয়েছে। আমি প্রার্থনা করি সবাই নিরাপদে উদ্ধার হোক।' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। উত্তরকাশীর এসপি অর্পণ যদুবংশী জানান, পুলিশ, রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী জোরকদমে উদ্ধার কাজ চালাচ্ছে। উল্লেখ্য, রবিবার ভোর ৪টে নাগাদ নির্মাণকাজ চলাকালীন সুড়ঙ্গে ধস নামে। এই সাড়ে চার কিলোমিটার লম্বা এবং ১৪ মিটার চওড়া সুড়ঙ্গটি ব্রহ্মকমল ও যমুনোত্রী জাতীয় সড়কের উপর সিল্কিয়ারি এবং দান্দলগাঁওয়ের মধ্যে তৈরি হচ্ছিল। আটকে থাকা শ্রমিকদের বেশিরভাগই উত্তরপ্রদেশ এবং বিহারের বাসিন্দা। সুড়ঙ্গটির প্রায় ২০০ মিটার ভেতরে ধস নেমেছে।উত্তরকাশী সুড়ঙ্গ ধসে এখনও আটকে ৪০ জন শ্রমিক, সরবরাহ করা হচ্ছে অক্সিজেন
বিপাশা চক্রবর্তী
প্রকাশিত:
১৩ নভেম্বর ২০২৩, ১১:৩৭
আরও খবর
রাজ্যসভা ভোটে মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিল নিয়ে আইনি পথে লড়াইয়ের হুঁশিয়ারি কংগ্রেসের
রাজস্থানে সন্তান প্রসবের পরই ৫ মায়ের কিডনি বিকল: ভর্তি আইসিইউ-তে, প্রশ্নের মুখে চিকিৎসা ব্যবস্থা
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্পে দুর্নীতি রোধে উদ্যোগ, ফেস অথেন্টিকেশন বাধ্যতামূলক
পাক-অধিকৃত কাশ্মীরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ১১, ইসলামাবাদকে বিরুদ্ধে সরব নয়াদিল্লি
পাক-অধিকৃত কাশ্মীরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ১১, ইসলামাবাদকে বিরুদ্ধে সরব নয়াদিল্লি
গুজরাটে রাজ্যসভায় এই প্রথমবার শূন্য কংগ্রেস, সব আসনই দখলের পথে বিজেপি
গুজরাটে রাজ্যসভায় এই প্রথমবার শূন্য কংগ্রেস, সব আসনই দখলের পথে বিজেপি
হরিয়ানায় নাবালিকার ভিডিও ফাঁস করার হুমকি দিয়ে গণধর্ষণ, ৫ অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা
হরিয়ানায় নাবালিকার ভিডিও ফাঁস করার হুমকি দিয়ে গণধর্ষণ, ৫ অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা
নেহরুর রেকর্ড ভাঙলেন মোদি, স্বাধীন ভারতের ইতিহাসে দীর্ঘতম মেয়াদে ‘নির্বাচিত’ প্রধানমন্ত্রী নমো
নেহরুর রেকর্ড ভাঙলেন মোদি, স্বাধীন ভারতের ইতিহাসে দীর্ঘতম মেয়াদে ‘নির্বাচিত’ প্রধানমন্ত্রী নমো
৪৭ বছরের পুরোনো নিষেধাজ্ঞার অবসান, লাক্ষাদ্বীপে মিলবে মদ
৪৭ বছরের পুরোনো নিষেধাজ্ঞার অবসান, লাক্ষাদ্বীপে মিলবে মদ
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের