আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ পর্যাপ্ত বৃষ্টিপাত এবং আসন্ন উৎসবের মরসুম দেশের অটোমোবাইল শিল্পে বাড়তি গতি আনবে। রেটিং এজেন্সি কেয়ারএজ তাদের একটি সমীক্ষায় এ কথা বলেছে।
আরও পড়ুন:
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে অভ্যন্তরীণ বিক্রয় বেড়েছে, ২.৯% যেখানে বছরে ১১%। অটোমেকাররা আসন্ন উৎসবের মরসুমের দিকে নজর রেখে তাদের বিনিয়োগ বাড়াচ্ছে।
সারা দেশে এই উৎসবের মরসুমেই চাহিদা সবচেয়ে বেশি থাকে।আরও পড়ুন:
অটোমোবাইল শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কথায় বর্ষার মরসুমে একটা স্বাভাবিক চাহিদা থাকে। অনেকেই লং ড্রাইভে যেতে পছন্দ করেন, এর পাশাপাশি বাড়ছে আ্যডভেঞ্চার স্পোর্টসের চাহিদাও। তাই গাড়ি বা মোটর সাইকেল বিক্রির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।
আরও পড়ুন:
অন্যদিকে টু-হুইলার সেগমেন্টের অভ্যন্তরীণ বিক্রয় জুলাই ২০২২এ মাসিক ভিত্তিতে ৫.৫শতাংশ বৃদ্ধি পেয়েছে, স্কুটার সাব-সেগমেন্ট ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং মোটরসাইকেল সাব-সেগমেন্টটি ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন: