আজ শেষ ভোট। রাজ্যের ১৪২ টি আসনে ভোট গ্রহণ চলছে। সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে লম্বা লাইন। কলকাতার মিত্র ইন্সটিটিউশনে ভোট দিলেন ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
ভোট দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "কেন্দ্রীয় বাহিনী এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছে।
হাই কোর্টের নির্দেশও মানছে না। পুলিশ পর্যবেক্ষকরা মানুষকে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন। এসব করে লাভ নেই। মুখ থুবড়ে পড়বে (বিজেপি)। প্রথম দফায় দফারফা হয়ে গিয়েছে (বিজেপির)।"