আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ বাংলায় বিজেপির সংগঠনের হাল একেবারে ছন্নছাড়া, খেউখেয়ি, দলীয় কোন্দল, দল বদল সবই চলছে। ২০২৪ এর লোকসভা নির্বাচন এখন গেরুয়া শিবিরের কাছে পাখির চোখ। তাই বঙ্গ বিজেপির ছন্নছাড়া অবস্থা কাটিয়ে চাঙ্গা করতে এবার আসরে নামলেন স্বয়ং অমিত শাহ।
আরও পড়ুন:
২০২৪ এর দিকে তাকিয়ে গঠন করা হয়েছে টিম বাংলা।
৬ জন কেন্দ্রীয় মন্ত্রীর তদারকি করবেন বলা ভালো তাঁদের নির্দেশ মেনে কাজ করবেন বঙ্গ বিজেপির নেতারা। এই টিমের একেবারে শীর্ষে থাকবেন অমিত শাহ।আরও পড়ুন:
এই ৬ জন মন্ত্রী এখন বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি করবেন। বাংলাকে পাঁচটি জোনে ভাগ করে মন্ত্রীরা ‘টিম বাংলা’র কাজ শুরু করবেন।
যদিও রাজনৈতিক ওয়াকিবহাল মহল বলছেন এখন জল মেপে এগোতে চায় এই রাজ্যে বিজেপির শীর্ষ নেতৃত্ব। কারন ২১ এর বিধানসভা নির্বাচনের আগে মোদি, শাহ থেকে তাবড়-তাবড় নেতারা বারংবার ডেইলি প্যাসেঞ্জারি করেও অবস্থা হয়েছে হাতে রইল পেন্সিলের মত।আরও পড়ুন:
জোড়া ফুল থেকে পদ্মে এসেও ফের একের পর এক নেতা ফুল বদল করে চলেছেন। আক্ষরিক অর্থেই জোড়াতালি দিয়েও হচ্ছেনা ড্যামেজ কন্ট্রোল। তাই এবার স্বয়ং অমিত শাহ কে নামতে হল আসরে।
আরও পড়ুন: