পুবের কলম, ওয়েবডেস্ক: আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় নিয়ে দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার বিহারের আরারিয়া জেলায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি সাফ জানান, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করলেই অনুপ্রবেশ রুখতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং প্রতিটি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে বের করে দেওয়া হবে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
অমিত শাহের মতে, অনুপ্রবেশ শুধুমাত্র নিরাপত্তার প্রশ্ন নয়, এটি সংশ্লিষ্ট রাজ্যগুলির জনতাত্ত্বিক ভারসাম্য নষ্ট করছে এবং জনকল্যাণমূলক সম্পদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। এদিন তিনি বলেন, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং আসাম—এই চারটি রাজ্য অনুপ্রবেশের কারণে জনতাত্ত্বিক পরিবর্তনের মুখে সবথেকে বেশি ঝুঁকিপূর্ণ। নরেন্দ্র মোদী সরকার দেশের জনতাত্ত্বিক ভারসাম্য বজায় রাখতে সম্পূর্ণ দায়বদ্ধ।