০২ মার্চ ২০২৬, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘এখন শুধু নাম বাদ যাচ্ছে, ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের রাজ্যছাড়া করব’, হুঙ্কার অমিত শাহের

পুবের কলম, ওয়েবডেস্ক: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলার মাটিতে দাঁড়িয়ে অনুপ্রবেশ ইস্যুতে ফের সুর চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার দক্ষিণ ২৪ পরগণায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র মঞ্চ থেকে তিনি স্পষ্ট ঘোষণা করেন, বর্তমানে ভোটার তালিকা থেকে শুধুমাত্র অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়া হচ্ছে, কিন্তু রাজ্যে বিজেপি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এলে তাঁদের রাজ্যছাড়া করা হবে।

গত শনিবার রাজ্যে সংশোধিত ভোটার তালিকা (SIR) প্রকাশিত হওয়ার পর এটিই ছিল শাহের প্রথম বঙ্গ সফর। এদিন নামখানা থেকে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে পশ্চিমবঙ্গ আজ অনুপ্রবেশকারীদের স্বর্গে পরিণত হয়েছে। তৃণমূল কখনোই সীমান্ত রাজ্যের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারে না, কারণ তারা নিজেরাই অনুপ্রবেশে মদত দেয়। একমাত্র বিজেপিই পারে বাংলার মতো একটি সীমান্ত রাজ্যের নিরাপত্তা রক্ষা করতে।”

আরও পড়ুন: “পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে প্রত্যেক অনুপ্রবেশকারীকে তাড়ানো হবে”: আরারিয়ার সভা থেকে হুঙ্কার অমিত শাহের

শাসক দল তৃণমূলকে নিশানা করে শাহ বলেন, “তালিকায় নাম কাটা যেতেই মমতা দিদি নার্ভাস হয়ে পড়েছেন। এখন তো কেবল নাম বাদ যাচ্ছে, বিজেপি সরকার গড়লে আমরা প্রত্যেকটি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে দেশ থেকে বের করে দেব।” অনুপ্রবেশকারী এবং হিন্দু শরণার্থীদের মধ্যে পার্থক্য টেনে স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করে বলেন, “আমি হিন্দু শরণার্থীদের কথা দিচ্ছি, আপনাদের একজনেরও নাগরিকত্ব যাবে না। ভয় পাওয়ার কোনো কারণ নেই।”

আরও পড়ুন: ‘সঠিক পথেই হচ্ছে SIR, কমিশনের পাশেই আমরা’ — ব্যারাকপুরে অমিত শাহ

আরও পড়ুন: কংগ্রেস জমানায় ৭ জেলায় অনুপ্রবেশকারী ৬৪ লাখ! অসমের জনতাত্ত্বিক পরিবর্তন নিয়ে দাবি শাহের
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

‘এখন শুধু নাম বাদ যাচ্ছে, ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের রাজ্যছাড়া করব’, হুঙ্কার অমিত শাহের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘এখন শুধু নাম বাদ যাচ্ছে, ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের রাজ্যছাড়া করব’, হুঙ্কার অমিত শাহের

আপডেট : ২ মার্চ ২০২৬, সোমবার