১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নিষিদ্ধ ভারতীয় কুস্তি সংস্থা, গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা

পুবের কলম,ওয়েবডেস্ক: সঠিক সময়ে নির্বাচন না করানোর অপরাধে ভারতীয় কুস্তি ফেডারশেনকে নির্বাসিত করল আন্তর্জাতিক কুস্তি ফেডারেশন। এরজন্য অবশ্য সাক্ষী মালিকদের এশিয়াডে নামতে কোনও অসুবিধে হবে না। শুধু তারা কোনও দেশের ব্যানারে নামতে পারবেন না। তাদের নামতে হলে ব্যক্তিগত নামে নামতে হবে এশিয়ান গেমসের আসরে। শুধু এশিয়াডে নয়, অলিম্পিকসহ যে সমস্ত প্রতিযোগিতাগুলি রয়েছে, সেগুলিতেও দেশের ব্যানারে নামতে পারবেন না ভারতীয় কুস্তিগীররা। অলিম্পিক দূরে হলেও কুস্তির বিশ্ব চ্যাম্পিয়নশিপ খুব একটা দূরে নয়। কাজেই মহা সমস্যায় পড়লেন ভারতীয় কুস্তিগীররা।

এর আগে বিশ্ব কুস্তি সংস্থা হুশিয়ারি দিয়েছিল ৪৫ দিনের মধ্যে ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচন না হলে তাদের কড়া শাস্তির মুখে পড়তে হবে। কিন্তু তাতে কোনও হেলদোল ছিল না কুস্তি সংস্থার। বারবার তারা তারিখ পিছোচ্ছে। তাই এবার সরাসরি নির্বাসনের কবলে পড়ল ভারতীয় কুস্তি ফেডারেশন।

এই খবরে রীতিমতো বিরক্ত ও ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি জানিয়েছেন, বিশ্ব কুস্তি সংস্থা  ভারতীয় কুস্তি সংস্থাকে নিষিদ্ধ করেছে এটা শুনে আমি হতবাক। গোটা দেশের কাছে একটা লজ্জাজনক পরিস্থিতি তৈরি হল। কেন্দ্রীয় সরকার নিজেদের অহংকারী মতবাদের দ্বারী কুস্তিগীরদের কত নীচে নেমে আনল। আমাদের কুস্তিগীর বোনেদের ওপর নির্যাতন করেই চলেছে কেন্দ্র ও বিজেপি। যাদের কোনও নৈতিক দায়িত্ব নেই, যারা আমাদের মেয়েদের ওপর অত্যাচার করে, যারা আমাদের লড়াকু মেয়েদের পাশে দাঁড়ায় না, তাদের বিরুদ্ধে গোটা দেশের গর্জে ওঠা উচিৎ।’

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

শেষ আটে জিম্বাবোয়ে, বিদায় অস্ট্রেলিয়া, টি-২০ বিশ্বকাপে চমক, ইতিহাস নেপালের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিষিদ্ধ ভারতীয় কুস্তি সংস্থা, গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা

আপডেট : ২৪ অগাস্ট ২০২৩, বৃহস্পতিবার