আরও পড়ুন:
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : বর্তমানে সোশ্যাল মিডিয়ার দাপাদাপিতে ও সচেতনতার অভাবে শিশু পাচার ও নারী পাচার বেড়ে চলেছে।ফেসবুকের মাধ্যমে ফেক অ্যাকাউন্ট দিয়ে প্রেমের সম্পর্ক তৈরি করে নারী পাচারের কাজ করে চলেছে একটা অসাধু চক্র। এছাড়া গ্রামের মেয়েদের কাজের টোপ দিয়ে বাইরের রাজ্যে নিয়ে গিয়ে বিক্রির ঘটনা ঘটে চলেছে।আর এই সম্পর্কে সচেতনতা বাড়াতে বুধবার জয়নগর মজিলপুর আমন্ত্রন কমপ্লেক্সে জয়নগর থানার উদ্যোগে সংলাপ সংস্থার সহায়তায় শিশু পাচার ও নারী পাচারের উপর সচেতনতা মূলক এক শিবির হয়ে গেল।
আরও পড়ুন:
যাতে সংলাপ সংস্থার সদস্যরা ও জয়নগর থানার আই সি রাকেশ চ্যাটার্জী সহ একাধিক অতিথি উপস্থিত ছিলেন।এই শিবিরে জয়নগর থানার পুলিশ কর্মীরা ও সিভিক ভলেন্টিয়াররা অংশ নেন শিশু পাচার ও নারী পাচার থেকে সাধারণ মানুষকে সচেতন করতে কি কি করনীয় সে ব্যাপারে আলোকপাত করা হয় এদিনের এই শিবিরের মধ্যে দিয়ে। আর এ দিন এই শিবিরে উপস্থিত হয়ে সংলাপ সংস্থার এক সদস্যা তুলে ধরলেন পুলিশ প্রশাসনের সহায়তায় শিশু পাচার ও নারী পাচার বন্ধের কাজ চলছে।তবু কিছু মানুষের অসচেতনতায় অসাধু চক্র কাজ করে চলেছে। তাই এগুলো বন্ধ করতে সাধারণ মানুষকেই এগিয়ে আসতে হবে।