পুবের কলম প্রতিবেদক: পশ্চিমবাংলায় মেডিক্যাল কলেজগুলির মুসলিম ছাত্রছাত্রীরা ঈদ-উল-ফিতর পালন নিয়ে সমস্যায় রয়েছে। ‘ওয়েস্ট বেঙ্গল ইউনির্ভাসিটি অফ হেলফ সায়েন্সস’-এর তরফ থেকে পরীক্ষার যে সময় ও তালিকা ঘোষণা করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, ঈদ-উল-ফিতরের ঠিক পরদিন অর্থাৎ ১২ এপ্রিল, ২০২৪ সকাল ১১টার সময় ছাত্রছাত্রীদের একটি পরীক্ষায় বসতে হবে।
আরও পড়ুন:
প্রশ্ন উঠেছে, দূরবর্তী জেলাগুলি থেকে যে পড়ুয়ারা মেডিক্যাল কলেজে পড়তে এসেছে, তারা কী করে ১১ এপ্রিল ঈদ-উল-ফিতর পালন করে সকাল ১১টায় কলেজে হাজির হবেন? কিন্তু ডব্লুবিইউএইচএস কর্তৃপক্ষ সংখ্যালঘু পড়ুয়াদের এই সমস্যার কথা বিবেচনায় নিতে রাজি নয়।
তারা পরীক্ষার সময় ও দিনক্ষণ ঘোষণা করে দিয়েই খালাস।আরও পড়ুন:
এ সম্পর্কে পুবের কলম পত্রিকায় ২৫ মার্চ, ২০২৪-এ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে খবরটি প্রকাশিত হয়। কিন্তু তারপরও ডব্লুবিইউএইচএস কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেননি।
আরও পড়ুন:
পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশন এই বিষয়টিকে সুয়ো মোটো গ্রহণ করে ডব্লুবিইউএইচএস-এর রেজিস্ট্রারকে এক পত্র লিখে মুসলিম পড়ুয়াদের ঈদ-উল-ফিতর পালনের সমস্যা দূর করতে অনুরোধ করেছে।
আরও পড়ুন:
এক পত্রে SMemo No: 252-MC-C-30-2024, Dated: 27.03.2024V পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশন বলেছে, আপনারা পুরো বিষয়টি পুর্নবিবেচনা করুন এবং পরীক্ষা তারিখ পুনরায় নির্ধারণ করুন, যাতে সংখ্যালঘু মুসলিম ছাত্রছাত্রীরা ঈদ-উল-ফিতর পালন করতে পারে।
আরও পড়ুন: