০৮ মার্চ ২০২৬, রবিবার, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

উত্তপ্ত অসম, অবশেষে গ্রেফতার সেই ফটোগ্রাফার

পুবের কলম, ওয়েবডেস্কঃ উত্তপ্ত অসম। উচ্ছেদের নামে মুসলিমদের উপর নির্মমতা ও বর্বরতার চিহ্ন ফুটে উঠছে। দারং জেলায় উচ্ছেদ অভিযান চলাকালীন পুলিশের সঙ্গে স্থানীয়দের বচসা। পুলিশের দাবি সেই সময় ঘেরাও করে তাদের ওপর হামলা চালানো হয়। তখন পালটা গুলি চালালে ২ জনের মৃত্যু হয়। সেই সময় এক নারকীয়, হিংসাত্মক চিত্র ফুটে ওঠে। একটি মৃতদেহের উপর একাধিকবার লাফাতে দেখা যায় এক ফটোগ্রাফারকে। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। সেই ফটোগ্রাফারকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ফটোগ্রাফারের নাম বিজয় শঙ্কর বানিয়া। দারংয়ের জেলা কমিশনের কার্যালয়ে কর্মরত বিজয়।
ঘটনা সামনে আসার পরেই নড়েচড়ে বসে অসম সরকার। এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না বলে জানায় রাজ্যের সরকার। তারপরেই দরং জেলার জেলাশাসকের কার্যালয়ে কর্মরত ওই ফটোগ্রাফারকে গ্রেফতারের নির্দেশ দেয় হিমন্ত বিশ্ব শর্মার সরকার। এরপরেই গ্রেফতার করা হয় ফটোগ্রাফার শঙ্কর বানিয়াকে।

সর্বধিক পাঠিত

হরমুজ প্রণালী খোলা, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নয় : ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উত্তপ্ত অসম, অবশেষে গ্রেফতার সেই ফটোগ্রাফার

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার