পুবের কলম,ওয়েবডেস্ক: হঠাৎই বজ্রপাতসহ তুমুল ঝড়-বৃষ্টি। বন্যার কবলে পড়ে সউদি আরবের পবিত্র মক্কা নগরী। এর ফলে চরম বিপাকে পড়েন উমরাহ পালনকারীরা। বিরূপ আবহাওয়ার কারণে বন্ধ করে দেওয়া হয় শহরের স্কুলগুলো। তবে সোশ্যাল মিডিয়ায়  ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যায়, প্রবল বৃষ্টির মধ্যেই পবিত্র কাবা শরিফ তাওয়াফ করছেন ধর্মপ্রাণ মুসলিমরা।

বৃষ্টিকে উপেক্ষা করে মসজিদুল হারাম প্রাঙ্গণে নামায ও ওমরাহ পালন করেন মুসল্লিরা। ভিডিয়োয় দেখা যায়, ভারি বৃষ্টি আর ঝড়ো বাতাস টেনে নিয়ে যাচ্ছে আশপাশের বিভিন্ন জিনিস। বাতাসের তোড়ে পা পিছলে পড়ে যাচ্ছেন কেউ কেউ। এত কিছু সত্ত্বেও উমরাহযাত্রীরা কাবা প্রদক্ষিণ করেই চলেছেন। বুধবার সকালের দিকে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র আবহাওয়া সতর্কতা জারি করে।
মক্কাসহ বিভিন্ন প্রদেশে উচ্চ সতর্কতা জারি করা হয়। একটি ভিডিয়োতে উমরাহযাত্রীরা প্রবল বাতাসের সঙ্গে কীভাবে লড়ছেন তা দেখা যায়। ঝড়ের ফলে  তাদের ব্যাগসহ নানা সামগ্রী উড়ে যায়। মক্কা অঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত তুমুল বর্ষণ, বজ্রপাত ও তীব্র বাতাস অব্যাহত থাকবে। বৃষ্টির পর কাবা প্রাঙ্গণ থেকে পানি বের করে দিতে জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃষ্টির পর মাতাফ, নামাযের স্থান ও প্রবেশ পথগুলোর পানি শুকানোর ব্যবস্থা করেছে হারামাইন শরিফাইনে সেবা প্রদানকারী সরকারি সংস্থা।

https://twitter.com/Top_Disaster/status/1694047617075003532?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1694047617075003532%7Ctwgr%5Ea6c860f4c5842948dd7b1b4ff5dd0dcddb3265d8%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.aljazeera.com%2Fnews%2F2023%2F8%2F23%2Fextreme-weather-brings-winds-fierce-rains-to-saudi-arabias-mecca