১৩ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নদিয়ায় ফুচকা খেয়ে বিষক্রিয়া,মৃত্যু মহিলার,৫০ জন হাসপাতালে ভর্তি

পুবের কলম ওয়েব ডেস্ক:

ফুচকা খেতেই বমি, সঙ্গে কাঁপুনি। একজন বা দু’জন নয়, পাশাপাশি দুই গ্রামের অগুনতি মানুষের একই সমস্যা। সূত্রের খবর, ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন ৫০ জন। যাঁদের মধ্যে গুরুতর অবস্থা ১০ জনের। হাসপাতালেও ভর্তি রয়েছেন অনেকে। অনেকের চিকিৎসা চলছে বাড়িতেই।এর মধ্যে উষা ওঝা নামে মধ্যবয়স্ক এক মহিলা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে স্থানান্তরিত করা কল্যাণীর জেএনএম হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তাঁর।  চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া বেথুয়াডহরি মড়কখোলা ও মাঠপড়া এলাকায়। মড়কখোলা ও মাঠপড়া এলাকায় এক ফুচকা বিক্রেতা ফুচকা নিয়ে এসেছিলেন। তাঁর কাছেই ফুচকা খান অনেকে। শুরুতে কোনও সমস্যা না হলেও রাত বাড়তেই ঘনায় বিপদ। রাত বাড়তেই কারও পেটে যন্ত্রণা শুরু হয়, কারও বমি। ভোরের দিকে লাগাতার বমির সঙ্গে অনেকের কাঁপুনিও শুরু হয় বলে জানা যাচ্ছে। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ওই দুই গ্রামে। চিকিৎসকদের অনুমান, খাবারে বিষক্রিয়ার কারণেই এমনটা ঘটে থাকতে পারে। ঘটনায় তদন্তের দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা। প্রশাসনের কাছেও অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এই ঘটনায় অভিযুক্ত ফুচকা বিক্রেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ঢাকা–১৭ ও বগুড়া–৬ আসনে জয় পেলেন তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নদিয়ায় ফুচকা খেয়ে বিষক্রিয়া,মৃত্যু মহিলার,৫০ জন হাসপাতালে ভর্তি

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, সোমবার