২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভারতীয়দের থেকে বেশি সুখী পাকিস্তানিরা : রিপোর্ট

পুবের কলম ওয়েব ডেস্ক: দেশে অমৃত কাল চলছে ঠিকই, তবে গত এক বছরে সুখ বাড়েনি ভারতীয়দের। এমনটাই বলছে রাষ্ট্রসংঙ্ঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৪। বিশ্বের ১৪৩ টি দেশের মানুষ কেমন আছেন, তার ছবি ফুটে ওঠে এই রিপোর্টে। সুখী দেশের তালিকার ১২৫ নম্বরে রয়েছে ভারত। গত বছরও একই জায়গায় ছিল ভারত। ভারতীয়দের থেকে বেশি সুখে আছে প্রতিবেশী বেশ কয়েকটি দেশ। কারণ চীন আছে তালিকার ৬০ নম্বরে, নেপাল ৯৩, মায়ানমার ১১৮ তে। তাৎপর্যপূর্ণভাবে ভারতের থেকে বেশি সুখে আছে পাকিস্তানিরা। তালিকার ১০৮ নম্বরে রয়েছে তারা।

তবে ভালো নেই বাংলাদেশ। তালিকার ১২৯ নম্বরে জায়গা পেয়েছে তারা। শ্রীলঙ্কা রয়েছে ১২৮ এ। আর তালিকার একেবারে শেষের দিকে নাম রয়েছে আফগানিস্তানের।

প্রতিবারের মত এক নম্বর সুখী দেশের মর্যাদা পেয়েছে ফিনল্যান্ড। তারপর ডেনমার্ক, আইসল্যান্ড, ও সুইডেন। ৫ নম্বর সুখী দেশ ইসরাইল। ইউএই ২২ নম্বরে ও সৌদি আরব রয়েছে সুখী দেশের তালিকার ২৮ নম্বরে।

সর্বধিক পাঠিত

আজ SIR এর প্রথম চূড়ান্ত তালিকা প্রকাশ, কী দেখবেন এবং কীভাবে দেখবেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারতীয়দের থেকে বেশি সুখী পাকিস্তানিরা : রিপোর্ট

আপডেট : ২০ মার্চ ২০২৪, বুধবার