পুবের কলম, ওয়েবডেস্ক: ফিলিস্তিনের গাজায় ইসরাইলে নরসংহারের প্রতিবাদে গর্জে উঠেছে বিশ্ব। গতকালই বলিভিয়া ইসরাইলের সঙ্গে তাদের সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। এবার গাজায় ইহুদি বাহিনীর চালানো হত্যালীলার প্রতিবাদে পদত্যাগ করলেন রাষ্ট্রসংঘের এক কর্মকর্তা। ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদে পদত্যাগ করলেন রাষ্ট্রসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের নিউইয়র্ক দফতরের পরিচালক ক্রেইগ মখিবার।
তিনি বলছেন, গাজায় ‘গণহত্যার অকাট্য প্রমাণ’ রয়েছে।আরও পড়ুন:
গত সপ্তাহে দেওয়া পদত্যাগপত্রে রাষ্ট্রসংঘের এই কর্মকর্তা লেখেন, ‘যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউরোপের বেশির ভাগ সরকার এই নৃশংস হামলায় সম্পূর্ণভাবে জড়িত।’ ক্রেইগ বলেন, ‘জেনেভা কনভেনশনের প্রতি সম্মান নিশ্চিতে চুক্তির প্রতি তাঁদের বাধ্যবাধকতাগুলো মানতে এই সরকারগুলো কেবল অস্বীকারই করছে না, বরং তারা প্রকৃতপক্ষে সক্রিয়ভাবে হামলায় অস্ত্র সরবরাহ করছে। একই সঙ্গে ইসরায়েলের নৃশংসতা রাজনৈতিক ও কূটনৈতিকভাবে আড়াল করছে।’ অন্যদিকে ইসরেল থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া ও চিলি।
আরও পড়ুন: