পুবের কলম ওয়েবডেস্কঃ বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিও মেসির বাকিদের মতো প্রিয় খাবার কোমল পানীয়, পিৎজা থেকে শুরু করে যাবতীয় ফাস্টফুড।কিন্তু মেসিকে যেহেতু মাঠে ৯০ মিনিট একই গতিতে দৌড়াতে হয়, তাই এই সব খাবার থেকে দূরে থাকতে হয়। সে জায়গায় তাকে খেতে হয় তাজা ফল, শাক-সবজি, জলপাইয়ের তেলে মাখানো সালাদ, বাদামি চালের মতো খাবার। তবে এসবের বাইরেও একটি বিশেষ পানীয় আছে, যা মেসি খেলতে নামার আগে খান।
মেসির পিএসজির সতীর্থ আন্দের হেরেরা একটি সাক্ষাৎকারে মেসির মাঠে ভালো পারফরম্যান্সের রহস্য সবার সামনে উন্মোচন করে দিলেন। হেরেরা জানিয়েছেন, ম্যাচ শুরুর আগে মেসির পাশাপাশি তাঁদেরকে বিটরুটের শরবত খাওয়ানো হয়। এতে মাঠে খেলাকালিন বাড়তি এনার্জি পাওয়া যায়।আরও পড়ুন:
বিটরুট হল একধরনের সবজি, যা দেখতে অনেকটা শালগমের মতো।
এ থেকেই বানানো হয় বিশেষ শরবত। কোলেস্টেরল কমানো, মস্তিষ্কে রক্ত চলাচল স্বাভাবিক রাখা, আয়রনের ঘাটতি মেটানোসহ এর রয়েছে নানা রকম ঔষধি গুণ। বিটরুটের শরবত খেলোয়াড়দের শক্তিবর্ধক হিসেবে কাজ করে। পিএসজির আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে দীর্ঘদিন কাটানো হেরেরাও বলেন, 'আমরা বিটরুট খেয়ে খেলতে নামলে আমাদের শক্তি অনেকগুন বেড়ে যায়। এটি আমাদের চমকের মতোই লাগে। বিশেষ করে প্রথমবার এটি খাওয়ার পর অনেকে নাকি ভয়ও পেয়ে যান।কারণ ম্যাচ শেষে যখন আপনি প্রস্রাব করতে যাবেন, তখন মনে হবে যেন রক্ত বের হচ্ছে। এই পানীয়টি অনেক বেশি শক্তি সঞ্চার করে। প্রথম দিন আপনি বলবেন, ওহ, আমার রক্ত বের হয়ে যাচ্ছে। এরপরই হয়তো আপনার মনে পড়বে, আরে আমি তো বিটরুট পান করেছি।’আরও পড়ুন: