০২ মার্চ ২০২৬, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মারাদোনা, বাতিস্তুতাকে পিছনে ফেললেন মেসি

পুবের কলম ওয়েব ডেস্কঃ কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচে মাঠে নেমে প্রতিপক্ষ সউদি আরবের কাছে ২-১ গোলে হার স্বীকার করলো শক্তিশালী আর্জেন্টিনা। যদিও ম্যাচে খেলতে নেমে রেকর্ড গড়লেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। লুসাইল স্টেডিয়ামে এ ম্যাচের শুরুর ১০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মেসি।

আরও পড়ুন: উত্তরবঙ্গের জন্য ১০ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দেবেন মেসি

তাতেই তিনি আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ চারটি বিশ্বকাপে গোল করে তিনটি বিশ্বকাপে গোল করার দিয়েগো মারাদোনা ও গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে পিছনে ফেলে দিলেন। ১৯৮২, ১৯৮৬ ও ১৯৯৪ সালের বিশ্বকাপে গোল করেছেন দিয়েগো মারাদোনা। অন্যদিকে, আর্জেন্টিনার হয়ে গ্যাব্রিয়েল বাতিস্তুতা ১৯৯৪, ১৯৯৮ ও ২০০২ সালের বিশ্বকাপে গোল করেছেন। সেখানে মেসি ২০০৬, ২০১৪, ২০১৮ ও এবারের বিশ্বকাপে গোল করলেন। যদিও মধ্যিখানে ২০১০ সালের বিশ্বকাপে কোনো গোল পাননি।

আরও পড়ুন: আমি শারীরিকভাবে প্রস্তুত থাকলেই বিশ্বকাপে খেলব : মেসি

আরও পড়ুন: মারাকানায় ওতামেন্দির গোলে শেষ হাসি মেসিদের
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মারাদোনা, বাতিস্তুতাকে পিছনে ফেললেন মেসি

আপডেট : ২২ নভেম্বর ২০২২, মঙ্গলবার