পুবের কলম,ওয়েবডেস্ক: ‘উজ্জ্বল একঝাঁক পায়রা!’ তবে এক্ষেত্রে একঝাঁক নয়। এক পায়রাতেই মন মজেছে নেটাগরিকদের। সাদা, ধূসর, বাদামি নয় গোলাপি পায়রার দেখা মিলেছে ব্রিটেনের বিউরি শহরে। সম্প্রতি এমনই ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। স্থানীয় বাসিন্দা হ্যারিয়েট হেয়উড ওই পায়রার একটি ছবি পোস্ট করেছিলেন এক্স হ্যান্ডেলে।

সেই ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে, সাদা এবং ধূসর নয় উজ্বল গোলাপি পায়রা বিউরি শহরের এদিক- ওদিক ঘুরে বেড়াচ্ছে। এমনকী স্থানীয়দের দেওয়া খাবারের টুকরো পায়ে পায়ে হেঁটে ঠোঁটে তুলে নিয়েছে সে। তার পর আবার গোলাপি ডানা মেলে নিশ্চিন্তে উড়ে গিয়ে বসেছে এলাকারই কোনও ইমারতের জানলায়। সাধারণত ধূসর কিংবা সাদা পায়রাই দেখা যায় চারপাশে। গোলাপি পালকযুক্ত পায়রার অস্তিত্বের কথাই এতদিন জানা ছিল না কারও।
তাই ব্রিটেনের রাস্তায় সেটিকে চোখে পড়তেই রীতিমতো হতবাক লোকজন। রাতারাতি তারকা হয় উঠেছে সে। গোলাপি পায়রাকে দেখার পর থেকে লোকজনের মনে  একটাই প্রশ্ন ঘুরছে, পায়রাটির পালকের এমন রং আদৌ কি স্বাভাবিক? নাকি কেউ তাকে রং করে দিয়েছে? নাকি সে  নিজেই কোনওভাবে এমন কোনও জিনিসের মধ্যে পড়ে গিয়েছিল যার কারণে তার এমন রং বদল!

মজার ব্যাপার হল, গোলাপি পায়রার যে এই প্রথমবার দেখা মিলল তা নয়।

এর আগে নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কোয়্যার পার্কে একই ধরনের গোলাপি রঙের পায়রার দেখা মিলেছিল। তবে সেই পায়রাটিকে রং করা হয়েছিল। মূলত, সেই পাখিটার লিঙ্গ প্রকাশ করার জন্যই সেটিকে উজ্জ্বল গোলাপি রং করা হয়েছিল। তবে বিউরির এই গোলাপি পায়রাকে নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য। নেটিজ়েনদের অনেকে আবার চক্রান্তের গন্ধও পেয়েছেন।

https://twitter.com/Heywoodharriet_/status/1700510418840527067?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1700510418840527067%7Ctwgr%5E6364a0ba75b7e15d040d5bc04f14fefb9979572d%7Ctwcon%5Es1_c10&ref_url=http%3A%2F%2Fmgmt-abp.ttef.in%2Fwp-admin%2Fadmin.php%3Fpage%3Dworkspace_create