পুবের কলম, ওয়েবডেস্কঃ ২০১৫ সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি নবায়নের চেষ্টায় ইরানের সঙ্গে ফের আলোচনায় বসতে চলেছে আমেরিকা ও ইইউ প্রতিনিধিদল। চলতি সপ্তাহেই ভিয়েনায় মিলিত হবে চুক্তির অংশীদাররা।
আরও পড়ুন:
ইরান ও আমেরিকার তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দুই দেশই অবশ্য বলেছে, আলোচনায় এখনই যে ব্যাপক অগ্রগতি হবে, এমনটা তারা আশা করছেন না। ভিয়েনায় যাওয়ার আগে এ নিয়ে ইরানের প্রধান আলোচক আলি বাঘেরি কানি বলেন, চুক্তিটি বাঁচানোর বল এখন ওয়াশিংটনের কোর্টে।
আমেরিকাকে তিনি পরিপক্কতা দেখানো এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।আরও পড়ুন:
বাঘেরি কানি বলেন, চুক্তি বাঁচানোর দায়িত্ব তাদের ওপরই বর্তায় যারা এটি লঙ্ঘন করেছে।’
আরও পড়ুন:
রাষ্ট্রসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ রাভাঞ্চি বলেছেন, চুক্তিটি পুনরুদ্ধারের জন্য সহজ আলোচনা করছে তেহরান। তবে এই চুক্তির গ্যারান্টি প্রদানে ব্যর্থতার জন্য আমেরিকাকে দোষারোপ করেন তিনি। রাষ্ট্রদূত রাভাঞ্চি বলেন, যখন আমেরিকা সঠিক সিদ্ধান্ত নেবে, তখন ইরানও তার পরমাণু সংক্রান্ত পদক্ষেপের সম্পূর্ণ বাস্তবায়ন পুনরায় শুরু করবে।
আরও পড়ুন:
এদিকে, ইরান বিষয়ক বিশেষ মার্কিন দূত রব ম্যালি বলেছেন, তিনি ভিয়েনায় যাচ্ছেন। তবে এই আলোচনা থেকে বড় ধরনের অগ্রগতির আশা নেই তার। ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, ইরানের উপ-বিদেশমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলি বাকেরির নেতৃত্বে একটি প্রতিনিধিদল শীঘ্রই ভিয়েনার উদ্দেশে রওনা দেবে।
আরও পড়ুন:
২০২১ সালের মার্চ মাস থেকে ভিয়েনায় চুক্তির ৫ সদস্য দেশের সঙ্গে আলোচনা চালাচ্ছে ইরান। আমেরিকাকে ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু চুক্তিতে ফিরিয়ে আনা ও ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর মধ্যস্থতায় দফায় দফায় আলোচনা চলছে। তবে এখনও পর্যন্ত আমেরিকা ইরানের কোনও দাবি না মানায় আলোচনা ব্যর্থ হয়েছে।
আরও পড়ুন: