পুবের কলম ওয়েব ডেস্কঃ কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, সঙ্গে রয়েছেন স্ত্রীও। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন তিনি। মধ্য প্রাচ্যের উপসাগরীয় দেশ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে মরুদেশের সফরে যাচ্ছেন ধনখড়।
আরও পড়ুন:
বিদেশমন্ত্রকের দেওয়া এক বিবৃতিতে জানা গেছে, দুই দিন সফরের পর ২১ তারিখ স্বদেশে ফিরে আসবেন ধনখড়। কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি সেদেশে বসবাসকারী প্রবাসী ভারতীয় দের সঙ্গেও আলাপ আলোচনা করবেন তিনি এমনটাই জানা গেছে।
এই প্রসঙ্গে, ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, কাতারে প্রায় আট লক্ষ ৪০ হাজার ভারতীয়দের বাস।বিদেশমন্ত্রকের থেকে ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।আরও পড়ুন:
উল্লেখ্য, বিশ্বব্যাপী ভারতের বন্ধুরাষ্ট্র হিসেবেই পরিচিত মধ্য প্রাচ্যের ইসলামিক রাষ্ট্র কাতার। রবিবার ২০ নভেম্বর সেখানে শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের মহাযুদ্ধ। ইতিমধ্যেই বিশ্বকাপ জ্বরে আক্রান্ত গোটা বিশ্ব। আর সেই অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের উপস্থিত থাকা নিঃসন্দেহে একটি বড় পাওনা ভারতীয়দের জন্য।