আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ উত্তরোত্তর বেড়েই চলেছে করোনার সংক্রমণ। এরসঙ্গে দোসর হয়েছে ওমিক্রন। এমতাবস্থায় কোভিড পজিটিভ হলে কতদিন থাকতে হবে হোম আইসোলেশনে? কোভিডের এই পর্যায়কে তৃতীয় ঢেউ বলেই উল্লেখ করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
আরও পড়ুন:
স্বাস্থ্য দফতরের অধিকর্তারা জানাচ্ছেন এখনও পর্যন্ত আরটিপিসিআর রিপোর্ট পজ়িটিভ হওয়া থেকে ১৪ দিন আইসোলেশনে থাকার কথাই বলা হচ্ছে। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে নতুন নিয়ম জানতে চাওয়া হয়েছে। যত ক্ষণ না তাঁরা কিছু জানাচ্ছেন, নিয়মে পরিবর্তন হচ্ছে না।
আরও পড়ুন:
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন করোনার চিকিৎসা পদ্ধতি থেকে আইসোলেশনে থাকা পুরো বিষয়টি আইসিএমআরের গাইডলাইন মোতাবেক হয়ে থাকে।
আরও পড়ুন:
তবে খুব সম্প্রতি বলা হচ্ছে কোন ব্যক্তি যদি উপসর্গহীন হন তাহলে তাহলে আরটিপিসিআর রিপোর্ট পজিটিভ হলে তাঁকে পাঁচদিন হোম আইসোলেশন থাকতে হবে, এরপর তাঁকে ফের আরটিপিসির পরীক্ষা করতে হবে, তিনি যদি নেগেটিভ হন তাহলে আরও পাঁচদিন পরে তিনি কর্মক্ষেত্রে ফিরতে পারেন।
আরও পড়ুন:
তবে স্বাস্থ্যদফতরের কর্তাদের কথায় এই ব্যাপারে এখনও কোন চূড়ান্ত রূপরেখা দেয়নি আইসিএমবার.