পুবের কলম, ওয়েবডেস্ক: সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নির্দিষ্ট সময়ের আগেই সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ। শুক্রবার নির্ধারিত হাজিরার সময়ের আগেই সকাল ১১ টা ইডি দফতরে চলে আসেন সায়নী। ইডির দফতরে প্রবেশের সময় সায়নী বলেন, 'আমি প্রচারে ছিলাম। তাঁকে ৪৮ ঘন্টার নোটিশে তলব করা হয়। আমি হাজির হয়েছি।
' সঙ্গেই তিনি জানিয়েছেন, তদন্তে সবরকম সহযোগিতা করবেন। গত মঙ্গলবার তৃণমূল যুবনেত্রীকে ইডির তরফে নোটিস পাঠানো হয়েছিল। সেখানে বলা হয়েছিল, শুক্রবার কলকাতায় ইডির সদর দফতর সিজিও কমপ্লেক্সে সকাল ১১টার মধ্যে হাজির হতে হবে সায়নীকে। কিন্তু তার পর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। দক্ষিণ কলকাতার বিক্রমগড়ের বাড়িতেও তাঁর খোঁজ পাওয়া যায়নি। ইডির দফতরে সায়নীর হাজিরা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। তবে সব জল্পনাকে থামিয়ে দিয়ে ইডি দফতরে হাজিরা দিলেন সায়নী ঘোষ। রাজ্যের শিক্ষক নিয়োগ মামলায় ইডির নজরে সায়নীর নাম উঠে এসেছে। ইডি সূত্রে খবর, রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে ধৃত তথা তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষের সূত্র ধরেই উঠে এসেছে সায়নীর নাম। কুন্তলের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তদন্ত করার সময় সায়নীর নাম আসে। আর সেই বিষয়েই যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষকে তলব করে ইডি।
বিপাশা চক্রবর্তী
প্রকাশিত:
৩০ জুন ২০২৩, ০৬:২৬
সর্বাধিক পাঠিত
ভাঙড়ে নতুন সমীকরণ? তৃণমূল ছেড়ে আইএসএফে যেতে পারেন আরাবুল ইসলাম
রাজ্যসভার ১১ আসনে লড়াই: নজর বিহার, ওডিশা ও হরিয়ানায়
ভোটের আগে বড় চমক সিপিআই (এম এল)-এর, বঙ্গে ১০ আসনে লড়বে লিবারেশন
গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজপথে মমতা
নির্বাচনী আচরণবিধি নিয়ে আরও আট নির্দেশ, কঠোর ভাবে মানার বার্তা নির্বাচন কমিশনের
নির্বাচনী আচরণবিধি নিয়ে আরও আট নির্দেশ, কঠোর ভাবে মানার বার্তা নির্বাচন কমিশনের
সপ্তাহের শুরুতেই স্বস্তির নিঃশ্বাস: ঘুরে দাঁড়াল শেয়ার বাজার, ঊর্ধ্বমুখী সেনসেক্স ও নিফটি
সপ্তাহের শুরুতেই স্বস্তির নিঃশ্বাস: ঘুরে দাঁড়াল শেয়ার বাজার, ঊর্ধ্বমুখী সেনসেক্স ও নিফটি
নির্বাচনের আগে অফিসারদের অপসারণ প্রমাণ করে যে গেরুয়া শিবির বাংলা-বিরোধী, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
নির্বাচনের আগে অফিসারদের অপসারণ প্রমাণ করে যে গেরুয়া শিবির বাংলা-বিরোধী, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
মার্কিন পদক্ষেপের বিষয়ে প্রধানমন্ত্রী মোদির নীরবতা ভারতের ব্রিকস সভাপতিত্বকে দুর্বল করে তুলবে : কংগ্রেস
মার্কিন পদক্ষেপের বিষয়ে প্রধানমন্ত্রী মোদির নীরবতা ভারতের ব্রিকস সভাপতিত্বকে দুর্বল করে তুলবে : কংগ্রেস
হরমুজ পেরিয়ে ভারতে পৌঁছল এলপিজি বোঝাই জাহাজ, স্বস্তি বাড়ল জ্বালানি সরবরাহে