পুবের কলম, ওয়েবডেস্ক: আগামী কাল দেশজুড়ে পালিত হবে খুশির ঈদ-উল ফিতর (Eid ul-Fitr)। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন রাজ্যে কর্মরত বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিক, চাকুরিজীবী, পড়ুয়ারা ফিরে আসছেন নিজের গ্রামে ঈদ উৎসবে সামিল হওয়ার জন্য। গত কয়েকদিন ধরেই কলকাতা সহ ভিন রাজ্যে কর্মরত মালদহ, মুর্শিদাবাদ, দুই দিনাজপুর সহ উত্তরবঙ্গের বিপুল সংখ্যক মানুষের উপচে পড়া ভিড় হচ্ছে হাওড়া, সাঁতরাগাছি, শিয়ালদহ এবং কলকাতা রেল স্টেশনে। রেল স্টেশনের পাশাপাশি ধর্মতলা, করুণাময়ী বাস টার্মিনালে দুরপাল্লার সরকারি-বেসরকারি বাসের জন্য যাত্রীদের দীর্ঘ প্রতীক্ষা এবং বাড়ি ফেরার ব্যস্ততা ক্রমশ বাড়ছে। ঈদ উপলক্ষে বাড়তি ভিড় সামলে যাত্রী পরিষেবা দিতে হিমসিম খাচ্ছেন বাস পরিবহন সংস্থার কর্মীরাও।
গত শুক্রবার সকাল থেকেই ক্রমাগত ভিড় বাড়ছে কলকাতা বিমানবন্দরেও।আরও পড়ুন:
আরও পড়ুন: শান্তিতে নোবেল পাচ্ছেন ইমরান খান!
আরও পড়ুন:
উত্তরবঙ্গগামী বিভিন্ন মেল-এক্সপ্রেস ট্রেনে রিজার্ভেশন টিকিট না পেয়ে বাস টিকিটের খোঁজে যাত্রীরা ভিড় জমাচ্ছেন ধর্মতলায় বিভিন্ন সরকারি-বেসরকারি দূরপাল্লার বাসের টিকিট বুকিং কাউন্টারে। কিন্তু ধর্মতলা বাস স্ট্যান্ডের বেসরকারি বাসের টিকিট বুকিং কাউন্টারে গিয়ে বাস ভাড়া শুনেই কার্যত আঁতকে উঠছেন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, ঈদের (Eid ul-Fitr) মরসুমে পর্যাপ্ত সরকারি বাসের আকাল থাকায় বাধ্য হয়ে অতিরিক্ত কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে বেসরকারি বাসে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন যাত্রীরা।
শনিবার ধর্মতলার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার টিকিট কাউন্টারে দেখা গেল গাদাগাদি ভিড়। চাহিদার তুলনায় পর্যাপ্ত সংখ্যায় দুরপাল্লার সরকারি বাস না থাকায় অনেকেই বাদুড়ঝোলা হয়ে বাড়ি ফিরছেন। আবার কেউ কেউ বেশি টাকা ভাড়া দিয়ে বেসরকারি বাসের টিকিট কাটতে হচ্ছে বলেও অভিযোগ যাত্রীদের।আরও পড়ুন:
এদিন মালদার গাজোল-আলমপুর এলাকার বাসিন্দা হাবিবুর রহমান নামের এক যাত্রী জানান, ট্রেনে বাদুড়ঝোলা ভিড় দেখে ধর্মতলায় এসেছিলাম বাসের টিকিট কাটার জন্য। কিন্তু সরকারি বাসের টিকিট না পেয়ে কয়েকগুন বেশি টাকা খরচ করে বাধ্য হলাম বেসরকারি বাসের টিকিট কাটতে।
শনিবার সকালে কর্নাটক থেকে কলকাতায় ফিরেছেন মালদার কালিয়াচক থানার জালালপুর এলাকার বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক। ধর্মতলা বাস স্ট্যাণ্ডে দাঁড়িয়ে দক্ষিণ দিনাজপুরের তপন থানার বাসিন্দা পেশায় নির্মাণকর্মী জামিউল সেখ বলেন, সকালে এসেও সরকারি বাসের টিকিট পাইনি। ঈদের (Eid ul-Fitr) সময় রাজ্য সরকার অতিরিক্ত বাস চালালে আমাদের মত সাধারণ মানুষের উপকার হয়।আরও পড়ুন:
এদিন ধর্মতলায় পশ্চিমবঙ্গ পরিবহন নিগম-এর টিকিট কাউন্টার থেকেও জানানো হয়, বর্তমানে উত্তরবঙ্গগামী কোনো বাস পরিষেবা দেওয়া হচ্ছেনা। যাত্রীদের অভিযোগ, উত্তরবঙ্গগামী পর্যাপ্ত সরকারি বাস না থাকায় চড়া দামে টিকিট বিক্রি করছে বেসরকারি বাস পরিবহন সংস্থাগুলি।
আরও পড়ুন:
‘শ্যামলী পরিবহন’, ‘এক্সপ্রেস লাইন’, ‘ইজি রাইড’ সহ বেশ কয়েকটি বেসরকারি বাস পরিবহন সংস্থার কর্মীরা জানান, বিভিন্ন ধর্মীয় উৎসব এবং পর্যটনের মরসুমে বাসে টিকিটের দাম অনেকটা বিমানের ভাড়ার মতই ওঠানামা করে। এছাড়াও অ্যাপের মাধ্যমে বাসের টিকিট বুকিং করলে যাত্রীকে ডায়নামিক দেয়ারের সঙ্গে অতিরিক্ত জিএসটি পরিশোধ করতে হয় বলেও জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক বেসরকারি বাস পরিবহন কর্মী।
আরও পড়ুন:
https://www.youtube.com/watch?v=tzfrxhYv_sU