পুবের কলম,ওয়েব ডেস্ক: হিংসা কবলিত মণিপুরে যাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। দলের সাধারণ সম্পাদক কে সি ভেণুগোপাল রাও এক টুইটে জানালেন, ২৯-৩০ জুন উত্তর-পূর্বের রাজ্যটিতে সফর করবেন রাহুল। মণিপুরে তিনি ত্রাণ শিবির পরিদর্শন করবেন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে দেখাসাক্ষাৎ করবেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
মঙ্গলবার রাত ৮:২০ নাগাদ কে সি ভেণুগোপাল রাও টুইট করে লেখেন, রাহুল গান্ধীজি ২৯-৩০ জুন মণিপুর সফর করবেন। সফরকালে ইম্ফল এবং চূড়াচাঁদপুরের ত্রাণ শিবির পরিদর্শন করবেন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে দেখাসাক্ষাৎ করবেন তিনি।
আরও পড়ুন:
কংগ্রেস সাধারণ সম্পাদক আরও লেখেন, প্রায় দুই মাস ধরে জ্বলছে মণিপুর। এই মুহূর্তে দ্বন্দ্ব থেকে শান্তির পথে আসতে উপশমের ছোঁয়া চাই। এ এক মানবিক বিপর্যয় এবং আমাদের দায়িত্ব ভালোবাসার শক্তি হয়ে ওঠা, ঘৃণার নয়।
আরও পড়ুন:
সম্প্রতি সেখানে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তাঁর সফরের পরও পরিস্থিতির উন্নতি হয়নি।
কীভাবে সেখানে শান্তি ফেরানো যায়, সেই চেষ্টাই করছে প্রশাসন। বিরোধীদের টানা আক্রমণের মুখে পড়ে একপ্রকার বাধ্য হয়েই গত শনিবার সর্বদল বৈঠক ডাকেন অমিত শাহ। এহেন অবস্থায় রাহুলের মণিপুর সফরকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।মেইতেই-কুকি সংঘাতে এখনও পর্যন্ত মণিপুরে প্রাণ হারিয়েছেন ১০০ জনেরও বেশি মানুষ। সম্প্রতি মণিপুর সরকারের এক রিপোর্ট বলা হয়েছে, রাজ্যে মায়ানমার থেকে অনুপ্রবেশ ঘটছে। পরিস্থিতি ক্রমেই হাতের বাইরে চলে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ।
আরও পড়ুন: