পুবের কলম,ওয়েবডেস্ক: সদ্য সমাপ্ত হয়েছে জি-২০ সম্মেলন। এক এক করে দেশে ফিরেছেন মহাতারকা-সুলভ রাষ্ট্রনেতারা। এবার জি-২০ শিখর সম্মেলনে আগত অতিথিদের সোনা ও রুপোর পাত্রে খাবার পরিবেশনকে কেন্দ্র করে বিজেপিকে একচোট আক্রমণ শানালেন বর্ষীয়ান নেতা শরদ পাওয়ার।

পাওয়ার বলেন, এই ধরণের অনুষ্ঠান দেশে এর আগে দু’বার অনুষ্ঠিত হয়েছে।
ইন্দিরা গান্ধি নেতৃত্বাধীনে এহেন অনুষ্ঠান একবার হয়েছিল। বিশ্বজুড়ে নেতা-মন্ত্রীরা এসেছিলেন সেই অনুষ্ঠানে। অথচ সোনা-রুপোর মতো পাত্রে খাবার পরিবেশনের বাড়াবাড়ি এই প্রথম।

এদিন দলীয় বৈঠক শেষ করে সাংবাদিকদের সাক্ষাৎকারে বর্ষীয়ান নেতা আরও জানান, দেশ-বিদেশ থেকে আগত অতিথিদের সম্মান দেওয়া জরুরি।
তা বলে এমন করে না। এসব টাকার অপব্যবহার ছাড়া কিছুই নয়। সবসমায় আলোচনার কেন্দ্রবিন্দু হওয়া সবকিছু হয়না। নিজের ভাবমূর্তি বানানোর জন্য এহেন কর্মকাণ্ড প্রশংসা আনে কিনা জানি না। তবে গঞ্জনা ঠিক ডেকে আনে।